বিরুষ্কার প্রথম বিবাহবার্ষিকী! দুজনে দুজনকে দিলেন দারুণ রোমান্টিক বার্তা

অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি অস্ট্রেলিয়াতে তাদের প্রথম বিবাহ-বার্ষিকী পালন করছেন। 

ঠিক একবছর আগে ১১ ডিসেম্বর দিনটিতেই ইতালির টাস্কানি-তে স্বপ্নের বিবাহ হয়েছিল ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি ও বলিউডের অভিনেত্রী-প্রডিউসার অনুষ্কা শর্মার। সামনেই আনন্দ এল রাই-এর 'জিরো' ছবির মুক্তি। তার প্রচারেই ব্যস্ত ছিলেন অনুষ্কা। কিন্তু এই বিশেষ দিনটি বিরাটের সঙ্গে কাটাবেন বলেই অস্ট্রেলিয়া উড়ে এসেছেন অনুষ্কা। অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনেই তাঁকে দেখা গিয়েছিল গ্যালারিতে।

এদিন এই সেলিব্রিটি কাপল একে অপরের জন্য সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিয়েছেন। তবে তার আগে তাঁর বেটার হাফকে নিয়ে অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে এক সাক্ষাতকারে মুখ খুলেছেন বিরাট। খোলামেলাভাবে জানিয়েছেন তাঁর জীবনে অনুষ্কার কতটা ইতিবাচক প্রভাব পড়েছে।

পাল্টে দিয়েছে আমায়

গিলক্রিস্টকে সাক্ষাতকারে বিরাট জানিয়েছেন তিনি একেবারেই উত্তর ভারতীয় ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছেন। অনুষ্কার সঙ্গে আলাপ হওয়ার আগে সমাজের অন্যান্য অংশ সম্পর্কে তাঁর কোনও ধারণাই ছিল না। কিন্তু অনুষ্কার থেকে তিনি অনেক কিছু শিখেছেন। তাঁকে অনেকটাই বদলে দিয়েছেন তাঁর স্ত্রী। অনেক বেশি বাস্তববাদী করে তুলেছেন।

'মাইন ফরএভার'

প্রথম বিবাহ বার্ষিকীতে বিরাট সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিয়ের বেশ কিছু ছবি প্রকাশ করে লেখেন, তিনি বিশ্বাসই করতে পারছেন না, মাঝে একটা বছর কেটে গিয়েছে। তাঁর মনে হচ্ছে এই তো গতকালই বিয়ে হল। অনুষ্কাকে তিনি তাঁর 'বেস্টফ্রেন্ড' ও 'সোলমেট' বলে সম্বোধন করেছেন। আর একেবারে শেষে জানিয়েছেন অনুষ্কা চিরকালই তাঁর থাকবেন।

'এটাই স্বর্গ'

খুব অল্প কথায় বিরাটকে দারুণ রোমান্টিক বার্তা দিয়েছেন অনুষ্কাও। তাঁদের বিয়ের একটি ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে লেখেন, 'এটাই স্বর্গ, যখন বোঝাই যায় না সময় কোথা দিয়ে চলে যাচ্ছে। এটাই স্বর্গ যখন কেউ একজন ভাল মানুষকে বিয়ে করে'।

অভিনন্দন বার্তা

বিরুষ্কার প্রথম বিবাহবার্ষিকীতে অভিনন্দন বার্তা এসেছে বিভিন্ন ক্রিকেটারের পক্ষ থেকে। তাঁদের মধ্যে আছেন এই মুহূর্তে চোটের কারণে দলের বাইরে থাকা ভারতের টেস্ট দলের উইকেটরক্ষক ঋদ্ধিমানও। বিরুষ্কার বিয়েতে সপরিবারে হাজির ছিলেন তিনি। সেই ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় তিনি বিরাট ও অনুষ্কাকে প্রথছম বিবাহ বার্ষিকীর অভিনন্দন জানিয়েছেন।

সেলিব্রেশন

বিবাহ বার্ষিকীর আগের দিনই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে ভারত। এরপর বিরাট ও অনুষ্কাকে সেই জয় সেলিব্রেট করতে দেখা গিয়েছে ভারতীয় দলের কনিষ্টতম সদস্য পৃথ্বী শ-এর সঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+