অপারেশন কুম্বলে কমপ্লিট, এখন নিশ্চিন্তে মুখ খুলছেন কোহলি

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে উত্তাপ ছড়াচ্ছে কুম্বলে- কোহলি দ্বৈরথ। এই বিষয়ে একেবারেই কুলুপ এঁটেছিলেন বিরাট। ক্যারিবিয়ান সফর গিয়ে বিরাট কী জানালেন।

মুখ খুললেন বিরাট কোহলি। গত কয়েক দিন ধরেই অনিল কুম্বলে বনাম বিরাট কোহলি বিতর্কে সরগরম মিডিয়া। কুম্বলে নিজের পদত্যাগ পত্রে কিছু কারণ উল্লেখ করলেও মিডিয়ায় নিজের মুখ খোলেননি। অন্যদিকে ভারত অধিনায়ক ইংল্যান্ড থেকেই সরাসরি ওয়েস্টইন্ডিজে পৌঁছে যাওয়ায় তাঁর পক্ষ থেকেও কোনও বিবৃতি পাওয়া যায়নি।

কোহলি বনাম কুম্বলে

অবশেষে মুখ খুললেন কোহলি। কিন্তু গোটা ঘটনায় কোথাও আক্ষেপ নেই ক্যাপ্টেন কোহলির। বরং তিনি পরিষ্কার জানিয়েছেন কুম্বলের কোচের পদ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তকে তিনি সমীহ করেন। কোহলি বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন ড্রেসিংরুমে অনেক কিছুই হয়েছে, কিন্তু তার কোনও খবর বাইরে আসুক কেউই চায়নি।

পরিষ্কার করে দিয়েছেন ড্রেসিংরুমের পবিত্রতা বজায় রাখা নিজেদের প্রথম কর্তব্য বলে মনে করেন টিম ইন্ডিয়ার সদস্যরা।বিরাটের মতে কুম্বলের সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। ক্যাপ্টেন কোহলি জানিয়েছেন তিনি কুম্বলের সিদ্ধান্তকে সম্মান করেন।

এও জানিয়েছেন ক্রিকেটার হিসেবেও কুম্বলে অত্যন্ত সম্মানীয়। কুম্বলের যা কৃতিত্ব তা তাঁর থেকে কেউই ছিনিয়ে নিতে পারবেন না। এই দুটি বক্তব্যই কিন্তু বিতর্ক উস্কে দেওয়ার পক্ষে যথেষ্ট । কোচ কুম্বলের আমলে টিম ইন্ডিয়ার সাফল্য কিন্তু রীতিমতো ঈর্ষনীয়। তারপরেও তাঁকে ক্রিকেটার হিসেবে স্বীকৃতি দিলেও কোচ হিসেবে কোনও উল্লেখ করেননি। পাশাপাশি কুম্বলের কৃতিত্ব ছিনিয়ে নেওয়ার কথা করোর মাথায় আসে কী করে সেটাও কিন্তু যুক্তিগ্রাহ্য নয়। কুম্বলে যেভাবে বিভিন্ন সময়ে একক কৃতিত্বে দলকে সাফল্য এনে দিয়েছেন তা বোধহয় কোহলি একবার পরিসংখ্যান বইয়ে দেখে নিলে পারতেন। এই মুহূর্তে দল ক্যারিবিয়ান সফরে। এর আগে সৌরভ বনাম গ্রেগ চ্যাপেল বিতর্কের সময় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল ভারতীয় দল। এবার যেন কোহলি- কুম্বলে বিতর্ক দলের থেকে বড় না হয়ে যায়। কোহলি বড় বড় কথা বলার আগে দলের নিয়ন্ত্রণটা ঠিকভাবে ধরেন। কারণ এই সফরে দলে কিন্তু কোনও হেড কোচ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+