India vs Bangladesh: ৬০ বছর পর নবাবি সিদ্ধান্ত নিলেন রোহিত, কানপুরে বোলিং নিয়ে নজির গড়ল ভারতীয় দল
কানপুরে টস জিতে বোলিং নিয়ে নজির গড়লেন রোহিত শর্মা, ৬০ বছর পর ভারতই প্রথম দল যারা কানপুরে টসে জিতে টেস্ট ম্যাচে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল। কানপুর মানেই ব্যাটারদের কাছে স্বর্গরাজ্য। সেই মাঠেই ভারত টসে জিতে বোলিং নিল।
১৯৬৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে কানপুর টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তৎকালীন ভারত অধিনায়ক মনসুর আলি খান পাতৌদি। সেই টেস্ট ম্যাচ ড্র হয়েছিল। অর্থাৎ, দীর্ঘ ৬০ বছর পরে কানপুরের কোনও টেস্ট ম্যাচে টস জিতে কোনও অধিনায়ক ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ফলে আবার সেই নবাবের সিদ্ধান্তই নিলেন রোহিত।

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দলই অপরিবর্তিত রেখে কানপুরে খেলতে নেমেছে ভারত। তবে বাংলাদেশ দলে পরিবর্তন হয়েছে। শান্ত টসের সময় জানিয়ে দেন বাংলাদেশ দলে দুটি পরিবর্তনের বিষয়টি।
ম্যাচের সময় পিছিয়ে যাওয়ায় প্রতিটি সেশনের সময়সীমাও বদল করা হয়। প্রথম সেশন হয় সকাল ১০.৩০ থেকে। যা চলে ১২.৩০ মিনিট পর্যন্ত। লাঞ্চের বিরতি থাকবে ১২.৩০ থেকে ১.১০মিনিট পর্যন্ত। খেলা শুরুর দুই ঘণ্টা পর কানপুরে ফের শুরু হয় বৃষ্টি। নির্ধারিত সময়ের অবশ্য মধ্যাহ্নভোজের বিরতি হল। বাংলাদেশের স্কোর ২উইকেটে ৭৪। জাকির হাসান ০, শাদমান ইসলাম ২৪ রানে আউট হয়েছেন।দুটি উইকেটই নিয়েছেন আকাশ দীপ। দ্বিতীয় সেশনের খেলাও একটু পরে শুরু হল।
দ্বিতীয় সেশন হবে ১.১০ থেকে ৩.১০ মিনিট পর্যন্ত। ২০ মিনিট চা পানের বিরতির পর শেষ সেশন হবে ৩.৩০ মিনিট থেকে ৫.৩০ মিনিট পর্যন্ত।কিন্ত কানপুরে আবহাওয়ার যা পরিস্থিতি তাতে শেষ সেশন ৫.৩০ মিনিট পর্যন্ত কতটা হবে সেটা নিয়ে প্রশ্ন থাকছে।
উল্লেখ্য এর আগে ৪২ বছর পর চেন্নাইয়ে কোনও টেস্ট ম্যাচে বাংলাদেশ অধিনায়ক শান্ত টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভারতের বিরুদ্ধে চিপকে প্রথম টেস্টে হারে বাংলাদেশ । শেষ ২১ টেস্টের মধ্যে প্রথমবার কোনও দল চিপক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল।চেন্নাইয়ে টেস্টের ইতিহাসে অতিথি দল হিসেবে দ্বিতীয়বার বার এই কীর্তি ঘটান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ।












Click it and Unblock the Notifications