ইনিই হতে পারেন পাকিস্তানের জাতীয়দলের প্রথম শিখ ক্রিকেটার

পাকিস্তান ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে নির্বাচিত হয়েছেন এক শিখ খেলোয়াড়। মহিন্দার পাল সিং নামে ওই ক্রিকেটার পাকিস্তান ক্রিকেট বোর্ডের ফাস্ট বোলার ক্যাম্পে জায়গা করে নিয়েছেন

পাকিস্তান ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে নির্বাচিত হয়েছেন এক শিখ খেলোয়াড়। মহিন্দার পাল সিং নামে ওই ক্রিকেটার পাকিস্তান ক্রিকেট বোর্ডের ফাস্ট বোলার ক্যাম্পে জায়গা করে নিয়েছেন। জাতীয় দলে নির্বাচিত হলে তিনিই হবেন পাকিস্তানের জাতীয় দলে প্রথম শিখ ক্রিকেটার।

ইনিই হতে পারেন পাকিস্তানের জাতীয়দলের প্রথম শিখ ক্রিকেটার

পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে মুলতানে হওয়া ক্যাম্পে নির্বাচিত হয়েছিলেন পাকিস্তানের পঞ্জাব প্রদেশের নানখানা সাহিব জেলার মহিন্দার পাল সিং। যদিও মহিন্দারের আসল বাড়ি যুদ্ধ বিধ্বস্ত ফেডারেলি অ্যাডমিনিস্টার্ড ট্রাইবাল এরিয়ায়।

পাকিস্তানের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে নির্বাচিত হওয়ায় খুশি মহিন্দার। জানিয়েছেন, প্রথম শিখ হিসেবে সুযোগ পাওয়ায় পাকিস্তানের সমগ্র শিখ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করবেন তিনি। জাতীয় দলে সুযোগ পেলে পাকিস্তানকে গর্বিত করবেন বলে জানিয়েছেন মহিন্দার। কোচদের এবং পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

ইনিই হতে পারেন পাকিস্তানের জাতীয়দলের প্রথম শিখ ক্রিকেটার

পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ফার্মেসির ছাত্র মহিন্দার লাহোরের মুঘোলপুরার অ্যাকাডেমিতে যাওয়ার আগে বেশ কিছু স্থানীয় ক্লাবে খেলেছন। মহিন্দারের বাবাও ছিলেন ফাস্ট বোলার। পাকিস্তানের হয়ে খেলার স্বপ্নও দেখতেন তিনি। কিন্তু বিভিন্ন কারণে তা আর হয়ে ওঠেনি। এই মুহুর্তে নানখানা সাহিবে ব্যবসা করেন মহিন্দারের বাবা।

নানখানা সাহিবে কোনও মাঠ না থাকায় গুরুদুয়ারার মাঠেই খেলতেন মহিন্দার। কিন্তু তাতে সন্তুষ্ট হতে পারেননি মহিন্দার। প্রতিদিনই কিছু না কিছু শিখছেন বলে জানিয়েছেন মহিন্দার।

মহিন্দারের রোল মডেল ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনুস এবং শোয়েব আখতার। অন্যদিকে ব্যাটসম্যান হিসেবে সচিন তেন্ডুলকারের অ্যাকশন পছন্দ করেন মহিন্দার। মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ায় পাকিস্তানের জাতীয় দলে অন্যধর্মের খেলোয়াড়দের খুব কমই দেখা যায়। এর আগে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন অনিল দলপত এবং দানিশ কানেরিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+