শেষ ম্যাচে শূন্য হাত নেহরার , রোহিত- শিখরের ব্যাট ভরিয়ে দিল জয়ের উপহারে

ফিরোজ শাহ কোটলায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জমজমাট ভারত

একদিনের ক্রিকেটের জয়ের ধারা অব্যহত টি-টোয়েন্টি সিরিজেও। এবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৫৩ রানে জিতল বিরাট এন্ড কোং।

শেষ ম্যাচে শূন্য হাত নেহরার , রোহিত- শিখরের ব্যাট ভরিয়ে দিল জয়ের উপহারে

বুধবারের ফিরোজ শাহ কোটলার ম্যাচটা বিশেষ মাইলস্টোন হয়ে রইল। সময়ের একটা বড় সত্যি এদিনের ম্যাচ প্রমাণ করে দিল। প্রমাণ করে দিল নদীর এপার ভাঙে অন্য পাড় গড়ে। যে ম্যাচে ৩৮ বছরের আশিস নেহরা বিশ্ব ক্রিকেটকে বিদায় জানালেন, সেখানেই প্রথম ইন্ডিয়া ক্যাপ পেলেন শ্রেয়স আয়ার।

VIDEO: Ashish Nehra given a memento by the team for his remarkable contribution to Indian cricket #TeamIndiahttps://t.co/3itQO1Ov5u pic.twitter.com/orHnyu3eUB
— BCCI (@BCCI) November 1, 2017

Proud moment for young Shreyas Iyer as he receives his T20I cap from @RaviShastriOfc #TeamIndia #INDvNZ pic.twitter.com/6Men3m6ciz
— BCCI (@BCCI) November 1, 2017

এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। কিন্তু ফিরোজ শাহ কোটলায় এদিন রানের ফুলঝুরি ছোটায় ভারতীয় দল। ২০ ওভারে ৩ উইকেটে ২০২ রান তোলে ভারতীয় দল। দুই ওপেনরাই জ্বলে ওঠেন ব্যাট হাতে। সদ্য বিবাহবার্ষিকী পেরিয়ে আসা শিখর ধাওয়ান ৫২ বলে ৮০ রান করেন। অন্যদিকে ৫৫ বলে ৮০ রান করেন রোহিত শর্মা। হার্দিক পান্ডিয়াকে ব্যাটিং অর্ডারে তুলে ধরা হলেও তিনি এদিন জ্বলে উঠতে ব্যর্থ। ১১ বলে ২৬ রানের ছোট তুবড়ি ফোটান বিরাট কোহলি। ২ বলে ৭ করেন মহেন্দ্র সিং ধোনিও। সব মিলিয়ে ২০ ওভারে ২০২ রান করে টিম ইন্ডিয়া।

এদিকে রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। কিউয়ি ব্রিগেডের কেউই ভারতের ২০৩ রানের চ্যালেঞ্জের সামনে দাঁড়াতে পারেনি। গাপ্তিল, মুনরো, ব্রুস, গ্র্যান্ডহোম সকলেই একে একে প্যাভিলিয়নে ফিরে যান। কিউয়িদের হয়ে সর্বোচ্চ রান টম ল্যাথামের, ৩৯। ২০ ওভারে ৮ উইকেটে ১৪৯ রানেই শেষ গেল নিউজিল্যান্ডের।

জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচে একটিও উইকেট না পেলেও আশিস নেহরার প্রাপ্তির ভাঁড়ার পূর্ণ। কারণ সতীর্থরা কথা দিয়েছিলেন তাঁরা কথা রাখলেন। এই প্রথম ছটি ম্যাচ খেলার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতল ভারত। আর এদিন শেষ ওভারে বিরাট যখন নেহেরার হাতে বল তুলে দেন তখন গোটা গ্যালারি তারই নামে ধ্বনি দিচ্ছিল। রূপকথা হল না, তবে জয়ের রূপকথায় কেরিয়ার শেষ অভিজ্ঞ এই পেসারের।

How's that for footy skills from our very own Nehraji? What do you make of that @YUVSTRONG12 ;) #INDvNZ pic.twitter.com/YaTeJk5d0t
— BCCI (@BCCI) November 1, 2017

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+