Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ranji Trophy: ব্যাট হাতে দাপুটে পারফরম্যান্স বিধু বিনোদ পুত্রের, গর্বিত মা করলেন অগ্নির রেকর্ডের পোস্ট

২০২৩ সালে সফলতম ভারতীয় সিনেমার মধ্যে অন্যতম বিধু বিনোদ চোপড়া পরিচালিত টুয়েলভ ফেল। প্রাথমিকভাবে বক্স অফিসে খুব বেশি সাফল্য না পেলেও ওটিটিতে আসতেই ঝড় তুলে নেয় এই সিনেমাটি। একের পর এক রেকর্ড গড়ে সিনেমাটি। কথায় আছে বাপ কা বেটা। সেই প্রবাদ বাক্যটি বাস্তবে রূপ দিচ্ছেন অগ্নি চোপড়া।

বাবা সিনেমা পরিচালক, তাঁর তৈরি সিনেমা টুয়েলভ ফেল যখন ঝড় তুলেছে ভারতীয় সিনে মহলে তখন ক্রিকেট মাঠে রেকর্ড গড়ছেন তাঁর পুত্র। লাইট-সাউন্ড-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে অনেক দূরে ২২ গজে ব্যাট হাতে এক নতুন রেকর্ড সৃষ্টি করেছেন বিধু বিনোদ পুত্র।

অগ্নি চোপড়া

রঞ্জি ট্রফিতে মিজোরামের হয়ে খেলেন অগ্নি চোপড়া। তাঁর মা অনুপমা চোপড়া একটি পরিসংখ্যান তু‌লে ধরে জানিয়েছেন অগ্নি চোপড়া প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে প্রথম চারটি ঘরোয়া ক্রিকেটের ম্যাচে শতরান করেছেন।রেকর্ড সংক্রা‌ন্ত তথ্যটি প্রথম জানিয়েছেন অগ্নির মা, সিনেমা সমালোচক অনুপমা চোপড়া। নিজেকে 'গর্বিত মা' হিসেবে উল্লেখ করেছেন তিনি।

রঞ্জি ট্রফিতে প্রথম ম্যাচে সিকিমের বিরুদ্ধে ১৬৬ রান করেন, দ্বিতীয় ইনিংসে করেন ৯২। দ্বিতীয় ম্যাচে নাগাল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৬৬ রান করেন। তৃতীয় ম্যাচে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১১৪ রান করেন। তবে মেঘালয়ের বিরুদ্ধে চতুর্থ ম্যাচে দুই ইনিংসেই শতরান করেছেন অগ্নি। প্রথম ইনিংসে ১০৫ রানের পর দ্বিতীয় ইনিংসে ১০১ রান করেছেন।

বিধু বিনোদ পুত্র এখনও অবধি ৮ ইনিংসে ৭৭৫ রান করেছেন। এখন পর্যন্ত ৪ ম্যাচে ৫টি সেঞ্চুরি করেছেন অগ্নি। ২০২৪ সালে সর্বোচ্চ রানের তালিকার দ্বিতীয় স্থানে আছেন তন্ময়। ৪ ইনিংসে এখনও অবধি তন্ময় রান করেছেন ৫৯৪।


অগ্নি দেব চোপড়া হলেন টুয়েলভ ফেল ছবির পরিচালক বিধু বিনোদ চোপড়ার ছেলে। তিনি ২৫ বছর বয়সি ক্রিকেটার অগ্নি চোপড়ার পিতা যেমন বিখ্যাত পরিচালক, তেমনই তার মা অনুপমা চোপড়া সুপরিচিত লেখক, সাংবাদিক এবং চলচ্চিত্র সমালোচক হিসাবে।

দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ফেল করা এক যুবক কীভাবে নিজের অধ্যাবসায়, জেদ ও ইচ্ছে শক্তিকে সম্বল করেই আইপিএস অফিসার হয়ে উঠার কাহিনীকে অবলম্বন করেই তৈরি করেছেন টুয়েলভ ফেল সিনেমাটি। এই সিনেমাটি ফ্লিমফেয়ারে একাধিক বিভাগে পুরস্কার জেতে। ব্যাপক আলোড়ন ফেলে দিয়েছে ভারতীয় সিনেমায়, এবার বিধু পুত্রও ব্যাট হাতে নিজেকে প্রতিষ্ঠা করছেন ভারতীয় ক্রিকেটার আঙিনায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+