ভারতীয় ক্রিকেটারদের উলঙ্গ করে দিলেন লুঙ্গি, লজ্জার হারে সিরিজ খোয়ালেন বিরাট-রোহিতরা
চতুর্থ দিনেই তিন উইকেট হারিয়েছিল ভারতীয় দল, আর পঞ্চম দিনে তাই প্যাক আপ করে দিতে বিশেষ বেগ পেতে হল না দক্ষিণ আফ্রিকাকে।
তরুণ লুঙ্গি এনগিডি একাই ঝলসে দিলেন ভারতীয় ব্যাটিং লাইন আপ। চতুর্থ দিনের শেষেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল হারের বাজনা বাজা শুরু হয়ে গেছে। তবুও ক্রিকেট সমর্থকরা আশায় ছিলেন যদি কোনও মিরাকেল হয়। এদিন ১৩৫ রানে হেরে গেল ভারতীয় দল। পাশাপাশি ২-০ পিছিয়ে গেল সিরিজে। আত্মপ্রকাশের ম্যাচেই দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট তুলে নিলেন তিনি।
পঞ্চম দিনের শুরুটা বুঝিয়ে দিল, রিয়েল লাইফে ম্যাজিক হয় না, যা হয় সেটা হয় লড়াই। তাতে যারা শ্রেষ্ঠ তারা জেতে আর অন্যপক্ষ পরাজিত হয়। বুধবার দিন শুরু থেকেই আক্রমণ শানায় প্রোটিয়া ব্রিগেড। চতুর্থ দিনে কেএল রাহুল ৪, মুরলী বিজয় ৯ , বিরাট কোহলি ৭ করে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর ছিল ৩ উইকেটে ৩৫। পূজারা ১১ ও পার্থিব প্যাটেল ৫ রানে ব্যাট করছিলেন।
টেস্টে অভিজ্ঞ ক্রিকেটার চেতেশ্বর পূজারা-র ব্যাট বিশেষ ভরসা যোগাতে পারেনি। পঞ্চম দিনের প্রথম উইকেট হিসেবে তিনি আউট হয়ে যান। তখন দলের রান ৪৯। পূজারা ব্যক্তিগত ১৯ রান করে রানআউট হয়ে যান। এরপর ১৯ রানে প্যাভিলিয়নের রাস্তা ধরেন ঋদ্ধিমান সাহা-র বদলি পার্থিব প্যাটেলও।
The 50 stand is up between R Sharma and Shami. India are up to 137/7 with just under 10 minutes to go to lunch #SAvIND #FreedomSeries pic.twitter.com/ECKnmjuVyH
— Cricket South Africa (@OfficialCSA) January 17, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>লাগাতার ব্যর্থ ইনিংসের জেরে সমালোচনাবিদ্ধ রোহিত শর্মা একটু চেষ্টা করেছিলেন দলকে টেনে তুলতে , কিন্তু তার উল্টোদিকে থাকা হার্দিক পান্ডিয়া ৬ করে আউট হয়ে যান। দলের স্কোর তখন ৮৩। কিন্তু এরপর মহম্মদ শামি ও রোহিত শর্মা জুটিতে কিছুটা রান ওঠে। তবে ৪৭ রানের মাথায় রাবাদা-র শিকার রোহিত। আর এর ঠিক পরেই এনগিডি-র শিকার মহম্মদ শামি। তিনি ২৪ বলে ২৮ রান করেন।
WICKET!!! And that is number five for @NgidiLungi, who gets Shami for 28, caught by Morkel, as India sink to 145/9. The figures of the fast bowler read 5/37 so far #ProteaFire #SAvIND #SunfoilTest #FreedomSeries pic.twitter.com/pkGLGkL5I7
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এদিকে এর আগের দিন মহম্মদ শামি-র চার উইকেট ও জসপ্রীত বুমরাহের তিন উইকেটের সৌজন্যে ২৫৮ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস। ভারতের সামনে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় জয়ের জন্য ভারতের লক্ষ্য দাঁড়ায় ২৮৭ রান।
South Africa win the 2nd Test by 135 runs and clinch the #FreedomSeries 2-0 #SAvIND pic.twitter.com/YwbXE4c5mh
— BCCI (@BCCI) January 17, 2018
Click it and Unblock the Notifications