IPL: আইপিএল কেরিয়ারের গোপন কথা ফাঁস করলেন বিরাট কোহলি
আইপিএল কেরিয়ারের গোপন কথা ফাঁস করলেন বিরাট কোহলি
আইপিএল-এর শুরু থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে খেলে চলেছেন বিরাট কোহলি। আরসিবি'র হয়ে দীর্ঘদিন অধিনায়কত্বের দায়িত্ব সামলানো বিরাট গত আইপিএল শেষে অধিনায়কত্বের পদ ছাড়লেও এখনও দলের সঙ্গে রয়ে গিয়েছেন। মেগা নিলামের আগে ১৫ কোটি টাকায় তাঁকে ধরে রেখেছে গার্ডেন সিটির দল।

আরসিবির ঘরের ছেলে হয়ে ওঠা বিরাটের দিকে নজর ছিল অন্যান্য ফ্রাঞ্চাইজিগুলিরও। আইপিএল-এ মাত্র একবারই নিলামে উঠেছিলেন বিরাট। প্রথম বারই তাঁকে দলে নিয়েছিল আরসিবি। এর পর আর কখনও নিলামে না উঠলেও তাঁকে লিগের একাধিক ফ্রাঞ্চাইজি অনুরোধ করেছিল আরসিবি ছেড়ে বেরিয়ে এসে নিলামে ওঠার জন্য।
আট বছর রয়্যাল চ্যালেঞ্জার্সের অধিনায়কত্বা সামলানো বিরাট কোহলি দীর্ঘদিন গোপন রাখা এই কথাটি জানিয়েছেন আরসিবি'র পোডকাস্টে। তিনি বলেছেন, "আমায় একাধিকবার অনুরোধ করা হয়েছিল (দল ছেড়ে) নিলামে ওঠার জন্য।" বিরাট আরও বলেছেন, "দিনের শেষএ একটা মানুষ নির্দিষ্ট কিছু বছরই বেঁচে থাকে এবং এর সে মারা যায়। অনেক মহান খেলোয়াড় রয়েছেন যাঁরা বহু ট্রফি জিতেছেন কিন্তু কেউ আপনাকে এই রকম ভাবে বলবে না। আপনি যদি ভাল মানুষ হন, লোকে আপনাকে পছন্দ করবে এবং আপনি খারা হলে, তাঁরা আপনার থেকে দূরে থাকবেন। এটাই জীবন।"
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে অসংখ্য ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন বিরাট কোহলি। তাঁর অধিনায়কত্বে একাধিক বছর সেরা দল গড়েও খেতাব জয় করতে পারেনি ব্যাঙ্গালোর। তবে নিজের দলের প্রতি বিরাট দায়িত্বশীল। তাঁর কথায়, "আরসিবির প্রতি আমার সততটা এবং দায়িত্ব বোধ সেই রকমই যেই রকম ভাবে নিজের জীবনকে আমি দেখি। অন্য দলের হয়ে শেষ পর্যন্ত তুমি আইপিএল জিতলে, পাঁচটা মানুষের থেকে এমন শোনার থেকে আমার দায়বদ্ধতাটা অনেক বড়। পাঁচ মিনিটের জন্য হয়তো এটা শুনতে ভাল লাগবে কিন্তু ষষ্ঠ মিনিটেই জীবনের অন্যান্য কাজে আপনি ব্যস্ত হয়ে পড়বেন। এই ফ্রাঞ্চাইজি প্রথম তিন বছরে আমায় যা দিয়েছে এবং আমার উপর যেই রকম ভরসা রেখেছে সেটাই আমার কাছে অনেক মূল্যবান। অনেক দলের কাছে সুযোগ ছিল কিন্তু তারা আমার উপর ভরসা করেনি আমার পিছনে দাঁড়ায়নি।"
শুধু আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব ছাড়াই নয়, ভারতীয় দলের টি-২০ এবং টেস্ট ফরম্যাটের নেতৃত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন বিরাট। তাঁকে ওডিআই ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে বিসিসিআই-এর নির্বাচকমণ্ডলী।












Click it and Unblock the Notifications