ইডেনে অস্ট্রেলিয়া বধ, দুর্গাপুজো মোডে ঢুকে গেল বাঙালি

দ্বিতীয়াতেই কলকাতায় পুজোর আমেজ, অস্ট্রেলিয় অসুর বধ করে যেন দশভূজা বিরাটের ভারত।

বৃহস্পতিবার দুপুরে ইডেনে বেজেছিল ইডেন বেল, আর রাতে বেজে গেল পুজোর ঘন্টা। চেন্নাইতে প্রথম একদিনের ম্যাচে জয়ের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও জয়রথ অব্যহত। ইডেনে ৫০ রানে ম্যাচ জিতল কোহলির ভারত।

ইডেনে অস্ট্রেলিয়া বধ, দুর্গাপুজো মোডে ঢুকে গেল বাঙালি

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু শুরুতেই ছন্দপতন নিজের পয়া মাঠে রান পেলেন না রোহিত শর্মা। মাত্র ৭ রানেই প্যাভিলিয়নের রাস্তা ধরেন তিনি। তবে বিরাট মাঠে নেমেই বুঝিয়ে দেন আজ তিনি ছন্দে আছেন। একের পর এক স্ট্রোক আর ইডেন উত্তাল 'বিরাটীয়' ক্রিকেট দেখে। অজিঙ্ক রাহানের সঙ্গে জুটিতে দারুণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন টিমের স্কোর। ৫৫ রানে আউট হয়ে যান জিঙ্কস। কিন্তু বিরাটের ব্যাট দুরন্ত ছন্দে ছিল।তবে কোল্টার নিলের বলে বোল্ড হয়ে গেলেন ৯২ রানে। এদিকে কোহলি আউট হওয়ার পর একেবারেই দাঁড়াতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। ২৫২ রানে ৫০ ওভারে অল আউট হয়ে যায় ভারত। হার্দিক পান্ডিয়া ও ভুবনেশ্বর কুমার ২০ রান করে করেন বাকিরা কেউই দু অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫২ রান তোলে টিম ইন্ডিয়া।

এদিন ভারতের ২৫২ রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ভুবনেশ্বর কুমারের বলে দ্রুত আউট হয়ে যান দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও কার্টরাইট। দুজনেই ব্যক্তিগত ১ রান করে দলকে বিপাকে ফেলে দেন। এরপর অধিনায়ক স্টিভ স্মিথ ও হেড অজি ইনিংসের রাশ কিছুটা ধরেন। চাহাল নিয়ে নেন হেডের উইকেট। ম্যাক্সওয়েলকে দাপট জমাতে দেননি ভারতীয়রা , ধোনি- চাহাল যুগলবন্দীতে তিনিও প্যাকআপ। অধিনায়ক স্মিথ ৫৯ করে পান্ডিয়ার শিকার।

এরপর ইডেনের দর্শক সাক্ষী হয়ে রইল ক্রিকেট ইতিহাসে ভারতের তৃতীয় হ্যাটট্রিকের। ১৯৯১ ইডেনে কপিল দেব শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপে হ্যাটট্রিক করেছিলেন, ফের কোনও ভারতীয় এদিন ক্রিকেটের নন্দনকাননে হ্যাটট্রিক করলেন। চায়নাম্যান কুলদীপ যাদবের বলে পরপর প্যাভিলিয়নের রাস্তা ধরলেন ম্যাথু ওয়েড, অ্যাস্টন আগর ও প্যাট কামিন্সরা।

A hat-trick for @imkuldeep18. He becomes the third Indian to achieve this feat, after Kapil Dev and Chetan Sharma #INDvAUS pic.twitter.com/1VNgiDUvzj
— BCCI (@BCCI) September 21, 2017

এরপর আর অস্ট্রেলিয়দের আর বিশেষ কিছু করার ছিল না। শুধু হারকে প্রলম্বিত করা ছাড়া। শেষবেলায় একটা চেষ্টা করেন স্টয়নিস। কিন্তু ২০২ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+