অরুণ জেটলির নামে ফিরোজ শাহ কোটলা, প্রশংসা দেশের সব মহলে
প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অরুণ জেটলিকে সম্মান জানাতে তাঁর নামে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নামকরণ হতে চলেছে।
প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অরুণ জেটলিকে সম্মান জানাতে তাঁর নামে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নামকরণ হতে চলেছে। দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন বা ডিডিসিএ-র এই সিদ্ধান্তের প্রশংসায় দেশের সব মহল।

ডিডিসিএ-তে জেটলি
দীর্ঘদিন দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন প্রয়াত দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর কার্যকালেই বীরেন্দ্র শেহবাগ, গৌতম গম্ভীর, আকাশ চোপড়া, আশিষ নেহেরাদের মতো ভারতীয় তারকারা প্রস্ফুটিত হন। বিরাট কোহলি, শিখর ধাওয়ানদের মতো ক্রিকেট আইকনরাও অরুণ জেটলির ছত্রছায়ায় বেড়ে ওঠেন।

কোটলার পরিবর্তে জেটলি
প্রয়াত প্রাক্তন সভাপতি অরুণ জেটলিকে সম্মান জানাতে তাঁরই নামে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নামকরণ করতে চলেছে দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন। এক টুইট বার্তায় তারা জানিয়েছে, ১২ সেপ্টেম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে রাজধানীর এই ক্রিকেট স্টেডিয়ামের নতুন নামকরণ করা হবে।

বিসিসিআই-র প্রশংসা
ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই-র কার্যনির্বাহী সভাপতি সিকে খান্না ডিডিসিএ-র এই সিদ্ধান্তের প্রশংসা করেন।

কিরেণ রিজিজুর বচন
দেশের প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির নামে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নামকরণ হতে চলায় খুশি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরেণ রিজিজু। তাঁর কথায়, দিল্লি ও ভারতীয় ক্রিকেটের সঙ্গে অঙ্গাঅঙ্গি ভাবে যুক্ত ছিলেন অরুণ জেটলি। তাই ডিডিসিএ সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলেই মনে করেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী।

গম্ভীরের মত
অরুণ জেটলির হাতে গড়া দিল্লির যমুনা স্পোর্টস কমপ্লক্সের নাম প্রয়াত বিজেপি নেতার নামে চিহ্নিত হোক বলে আবেদন জানিয়ে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরকে চিঠি লিখেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। সেই তিনিই ডিডিসিএ-র সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications