হেডিংলে যুদ্ধের আগেই গাল ফোলালেন বিরাট, রোহিত-বুমরাহ-পন্থরাও কম যান না! দেখুন ছবি

হেডিংলে যুদ্ধের আগেই ভুঁড়ি বাগালেন বিরাট, রোহিত-বুমরাহ-পন্থরাও কোথায় কম যান! দেখুন ছবি

আর দুই দিন পরেই হে়ডিংলেতে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে মুথোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল। ইতিমধ্যেই প্রস্তুতিতে নেমে পড়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্ক রাহানেরা। সেসবের ফাঁকে টিম ইন্ডিয়ার তারকারা যে এভাবে নিজেদের চেহারার বদল ঘটাবেন, তা হয়তো কেউ কল্পনার মধ্যেই আনতে পারেনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মোটাসোটা বিরাট-রোহিত-পন্থদের ছবি। বিষয়টি কী জেনে নিন।

বিরাট কোহলির ছবি ভাইরাল

আর দুই দিন পরে হেডিংলেতে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট। লর্ডসে দুই দলের খেলোয়াড়দের মধ্যে গরমাগরমির পাশাপাশি একে অপরকে দেখে নেওয়ার মতো আবহ চলতে থাকে ম্যাচ জুড়ে। তার রেশ লিডসেও বজায় থাকে কিনা, সেদিকে তাকিয়ে থাকবে ক্রিকেট বিশ্ব। সে সবের উর্ধ্বে উঠে ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রীড়াপ্রেমীরা। পরিস্থিতি কিছুটা হালকা করতে মজার আশ্রয় নিল সোশ্যাল মিডিয়া। নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, জসপ্রীত বুমরাহদের পরিবর্তিত চেহারার ছবি। তারকাদের মোটাসোটা অবয়ব দেখে হাসি চেপে রাখতে পারেনি সোশ্যাল মিডিয়া।

অনুশীলনে বিরাট কোহলিরা

আগামী ২৫ অগাস্ট থেকে লিডসে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। গত রবিবার হেডিংলেতে পৌঁছে যায় ভারতীয় ক্রিকেট দল। সেদিন বিকেলেই মাঠে প্রস্তুতিতে নেমে পড়েন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। নেট প্র্যাকটিসে স্বমহিমায় ব্যাট চালাতে দেখা যায় বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, রোহিত শর্মাদের। চলে হালকা মেজাজে ফিল্ডিং অনুশীলনও। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বিসিসিআই। যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। এই টেস্টে টিম ইন্ডিয়ার থেকে জয় আশা করছেন ক্রিকেট প্রেমীরা।

ভারত বনাম ইংল্যান্ডের লড়াই

ভারত বনাম ইংল্যান্ডের লড়াই

লর্ডস টেস্টে জেমস অ্যান্ডারসনের হেলমেটে বল আঘাত করা নিয়ে ভারত ও ইংল্যান্ড শিবিরের ক্রিকেটারদের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছিল, তা ম্যাচের পঞ্চম দিনে চরম আকার নেয়। ভারতের অষ্টম উইকেট পড়ে যাওয়ার পর জসপ্রীত বুমরাহ ব্যাট করতে নামলে পারফরম্যান্সের থেকে প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গে কথার লড়াইয়ে বেশি জড়িয়ে পড়েছিলেন জস বাটলাররা। তার সুবিধা পেয়ে গিয়েছিলেন মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ। দুই ফাস্ট বোলারের দুর্দান্ত পার্টনারশিপ ভারতের জন্য জয়ের ভিত তৈরি করে দিয়েছিল। এরপর ইংল্যান্ডের ব্যাটসম্যানরা চতুর্থ ইনিংসে ব্যাট করতে এলে মাঠে ভারতীয় ক্রিকেটারদের তীব্র স্লেজিংয়ের মুখে পড়তে হয়েছিল। সেদিন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির আগ্রাসন ছিল দেখার মতো। সেই আবহে হেডিংলেতেও লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে আশা ক্রিকেট প্রেমীদের।

ভারতের সম্ভাব্য একাদশ

ভারতের সম্ভাব্য একাদশ

লিডস টেস্টে ভারতের প্রথম একাদশ কেমন হতে পারে, তার একটা আভাস নেওয়া যাক-

রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবিচন্দ্রণ অশ্বিন, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, মহম্মদ সিরাজ।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+