আইপিএলের দ্রুততম শতরানের মালিক কারা! একনজরে প্রথম পাঁচের তালিকা

একনজরে দেখে নেওয়া যাক আইপিএলের দ্রুততম শতরান করেছেন কারা, কবে কোন প্রতিপক্ষের বিরুদ্ধে।

প্রতিবছর আইপিএলে কিছু নতুন রেকর্ড তৈরি হয়। কিছু রেকর্ড ভেঙে যায়। তবে কিছু রেকর্ড এমন তৈরি হয় যা সহজে ভাঙা যায় না। ক্রিস গেইলের রেকর্ড যেমন। এক ম্যাচে ব্যাট হাতে তিনি একেরপর এক রেকর্ড গড়েছেন। ২০১৩ সালে পুনের বিরুদ্ধে ম্যাচে একা ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন গেইল। সেই ম্যাচে ১৭টি ছক্কা হাঁকান ও মাত্র ৩০ বলে শতরান করেন। এই সবই ব্যক্তিগত রেকর্ড যা এখনও ভাঙতে পারেননি কোনও ব্যাটসম্যান। এছাড়া সেই ম্যাচে আরসিবি ২৬৩ রান তোলে পাঁচ উইকেটের বিনিময়ে। যা দলগত স্কোর হিসাবে সর্বোচ্চ। একনজরে দেখে নেওয়া যাক আইপিএলের দ্রুততম শতরান করেছেন কারা, কবে কোন প্রতিপক্ষের বিরুদ্ধে।

ক্রিস গেইল

ক্রিস গেইল

ক্রিস্টোফার হেনরি গেইল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে মোট সাতবছর খেলেছেন। আইপিএলে যত সাফল্য প্রায় সবটাই আরসিবি-র হয়ে। ২০১৩ সালে অধুনা পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিরুদ্ধে মাত্র ৩০ বলে শতরান করেন গেইল। সেই ম্যাচে ১৭৫ রান করে অপরাজিত থেকে আইপিএলের সর্বোচ্চ ব্যক্তিগত রান করেন তিনি।

ইউসুফ পাঠান

ইউসুফ পাঠান

ইউসুফ পাঠান ২০০৮-২০১০ সালে পর্যন্ত রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন। ২০০৮ রানে রাজস্থান প্রথমবার আইপিএল জেতায় বড় অবদান ছিল পাঠানের। ২০১০ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাত্র ৩৭ বলে শতরান করে রেকর্ড গড়েন তিনি।

ডেভিড মিলার

ডেভিড মিলার

দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ডেভিড মিলারও ব্যাট হাতে কম যান না। তাঁর ব্যাটিং তাণ্ডবের জন্যই তিনি কিলার-মিলার বলে ক্রিকেটবিশ্বে খ্যাত। ২০১৩ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে মাত্র ৩৮ বলে শতরান করেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে।

অ্যাডাম গিলক্রিস্ট

অ্যাডাম গিলক্রিস্ট

সর্বকালের সেরা উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট আইপিএলের প্রথম কয়েকটি মরশুম খেলে অবসর নেন। ২০০৮ সালের উদ্বোধনী মরশুমে মাত্র ৪২ বলে শতরান করে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। সেবছর ওটাই ছিল সবচেয়ে দ্রুততম শতরানের রেকর্ড।

এবি ডিভিলিয়ার্স

এবি ডিভিলিয়ার্স

রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে নেমে এবি ডিভিলিয়ার্স ২০১৬ সালে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে মাত্র ৪৩ বলে শতরান করেন। এবছরও বিরাট কোহলির নেতৃত্বে আরসিবি-তে খেলছেন এবি ডিভিলিয়ার্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+