ফাস্ট বোলাররাও মজা নিতে পারে, রাওয়ালপিন্ডি এক্সপ্রেসকে নিয়ে কেন বললেন গাভাসকর

ফাস্ট বোলাররাও মজা নিতে পারে, রাওয়ালপিন্ডি এক্সপ্রেসকে নিয়ে কেন বললেন গাভাসকর

বিশ্বজুড়ে করোনার তাণ্ডব। প্রাণঘাতী ভাইরাসে ভারত-পাকিস্তানেও ক্ষতির পরিমাণ ক্রমে বাড়ছে। এই পরিস্থিতিতে দুই দেশকে একসঙ্গে কাজ করার জন্য আবেদন করেছিলেন শোয়েব আখতার। যার পাল্টায় ভারতীয় দুই কিংবদিন্ত গাভাসকর ও কপিলের সঙ্গে শোয়েবের ঠান্ডা লড়াই লেগে যায়। যার কয়েকদিন পর এবার শোয়েব মজা নিতে পারেন, বলে প্রশংসা করলেন গাভাসকর।

শোয়েবের প্রস্তাব কী ছিল

শোয়েবের প্রস্তাব কী ছিল

ভাইরাসের বিরুদ্ধে ত্রাণের অর্থ জোগাড় করার জন্য শোয়েব ভারত-পাকিস্তানের মধ্যে তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রস্তাব দিয়েছিলেন।

পাল্টায় গাভাসকর যা বলেছিলেন

পাল্টায় গাভাসকর যা বলেছিলেন

পাল্টা ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজের চেয়ে লাহোরে বরফ পড়ার সম্ভাবনা বেশি মন্তব্য করেছিলেন সুনীল গাভাসকর। অন্যদিকে করোনা মোকাবিলায় ভারতকে ম্যাচ খেলে টাকা জোগাড় করতে হবে এমন দুর্দিন আসেনি বলে কপিল দেব মন্তব্য করেন।

গাভাসকরকে টিপ্পনি শোয়েবের

গাভাসকরকে টিপ্পনি শোয়েবের

ভারতীয় লেজেন্ডের মন্তব্যে, গত বছর লাহোরে তুষারপাতের ছবি পোস্ট করে শোয়েব জবাব দেন। গাভাসকরকে উদ্দেশ করে শোয়েব লেখেন, 'সানি ভাই কখনও কখনও অসম্ভবও সম্ভব হতে পারে! দেখুন লাহারে বরফ পড়ছে।'

গাভাসকর যা বললেন

গাভাসকর যা বললেন

শোয়েবের এই মজা নিতে পারার গুণের প্রশাংসা করলেন গাভাসকর। সানি বলেন, 'ক্রিকেট দুনিয়ায় পেসাররা সবসময়ই গরম মাথার হয়। ফাস্ট বোলাররা মজা নিতে পারে না। বরফ পড়ার খোঁচাটা শোয়েব মজা হিসেবে নিয়েছে জেনে ভালো লাগল। শোয়েব বাকিদের থেকে একেবারেই ব্যতিক্রমী। '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+