চাষীরাও দেশের করোনা যোদ্ধা, কেন এমন বললেন বিরাট পত্নী অনুষ্কা শর্মা
চাষীরাও দেশের করোনা যোদ্ধা, কেন এমন বললেন বিরাট পত্নী অনুষ্কা শর্মা
করোনা উদ্বেগে দেশ জুড়ে এখন শুরু দ্বিতীয় দফার লকডাউন। বুধবার ১৫ এপ্রিল থেকে দেশে দ্বিতীয় দফার লকডাউন শুরু হয়েছে। আজ দ্বিতীয় দফার লকডাউনের দ্বিতীয় দিন। এই লকডাউনে দেশজুডে এখন গরীব মানুষদের হাহাকারের ছবি বারবার উঠে আসছে। ভিন রাজ্য গিয়ে শ্রমিকরা সমস্যায় পড়েছেন। লকডাউনে দিনমজুরদের রুটি-রুজি বন্ধে অর্থে টান পড়েছে, ফলে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষরা সমস্যায় পড়েছেন। এই ছবি বিরাট পত্নী অনুষ্কার মনে দাগ কেটেছে। দেশের কঠিন এই সংকটে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা নাগরিকদের সেবার নিজেদের উজার করে দিচ্ছেন, তারা যেমন করোনা যোদ্ধা ঠিক তেমনি চাষী ভাইরাও করোনা যোদ্ধা বললেন অনুষ্কা।

অনুষ্কা ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, 'লকডাউন যখন শুরু হল। ভারত জুড়ে তখন আমরা সবাই চিন্তিত। সেই সময় কেউ কিন্তু জমি, বাড়ি, গাড়ি, ফোন জামাকাপড় কিনতে ছুটিনি। প্রথমেই সবার মাথায় কী খাবো সেই চিন্তা ঘুরছিল। আমরা খাবার কিনতে ছুটছিলাম। বিপদের দিনগুলোতে বাঁচার জন্যে ফল-সব্জি, চাল-ডাল মজুত করেছিলাম। এবার বুঝতে পারছেন গরীব চাষীরাই কিন্তু দেশের প্রধান সম্পদ। তারা প্রতিদিন পরিশ্রম করে দেশের ১.৪ মিলিয়ন নাগরিকদের মুখে অন্নের যোগান দিচ্ছেন। তাঁদের সম্মান জানান'

এর আগে করোনা লড়াইয়ে ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের করোনা যোদ্ধা হিসেবে সম্মান জানিয়েছিলেন বিরুষ্কা। এবার এই লকডাউনে প্রতিদিন খাদ্যের যোগান দিয়ে চলা চাষী ভাইদের করোনাযোদ্ধা বলে সম্মান জানালেন অনুষ্কা।












Click it and Unblock the Notifications