ওডিআই সিরিজে শিখর ধাওয়ানের না থাকা মেনে নিতে পারছেন না সমর্থকেরা,সামাজিক মাধ্যমে একের পর এক টুইট গব্বরকে ঘিরে

ওডিআই সিরিজে শিখর ধাওয়ানের না থাকা মেনে নিতে পারছেন না সমর্থকেরা,সামাজিক মাধ্যমে একের পর এক টুইট গব্বরকে ঘিরে

ঘরের মাঠে ১০ জানুয়ারি থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু হতে চলা ওডিআই সিরিজের জন্য ঘোষিত দলে নাম নেই শিখর ধাওয়ানের। সাম্প্রতিক সময়ে শিখরের পারফরম্যান্স যথেষ্ট নজরকাড়া। এই রকম বর্ষীয়ান তারকাকে বসিয়ে দেওয়াটা অবাক করেছে অনেককেই। বিগত সময়ে একাধিকবার বিদেশের মাটিতে ভারতীয় ওডিআই দলকে নেতৃত্ব দিয়েছেন ধাওয়ান। তাঁর নেতৃত্বে একাধিক ওডিআই সিরিজ জিতেছে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজেও নেতৃত্বে ছিলেন শিখর।

২০২২-এ ২২টি ওডিআই ম্যাচে ৬৮৮ রান করেছেন শিখর ধাওয়ান। ৭৪.২১ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি, তাঁর সর্বোচ্চ রান ছিল ৯৭। এই বছর একবারও তিন অঙ্কের রানে পৌঁছতে না পারলেও তিনটি অর্ধ-শতরান করেছেন এই বছর।

শিখর ধাওয়ানের শেষ খেলা দেখে ফেলেছি:

৩৭ বছর বয়সী এই ক্রিকেটারকে দলে না নেওয়ার কারণে হতাশ প্রকাশ করেছেন সমর্থকেরা। এক সমর্থক লিখেছেন, "শিখর ধাওয়ানের শেষ খেলা ভারতের হয়ে আমরা দেখে ফেলেছি। অসাধারণ কেরিয়ার ছিল। ২০২৩ বিশ্বকাপে তাঁর সুযোগ না পাওয়া কখনওই ধাওয়ানকে ডিফাইন করে না। তোমার জন্য গর্বিত।"

সব সময়ে বিশেষ জায়গায় থাকবে:

অপর এক সমর্থক লিখেছেন একদশকেরও বেশি সময় ভারতীয় দলের অন্যতম রান সংগ্রহকারী ব্যাটসম্যান শিখর ধাওয়ান। ধাওয়ান, রোহিত এবং কোহলি সব সময়ই সমর্থকদের কাছে বিশেষ জায়গা নিয়ে থাকবে।

পরিসংখ্যান তুলে ধরে এক সমর্থকের টুইট:

২০২০ সাল থেকে ওডিআই ক্রিকেটে ৩৩টি ইনিংসে ১২৭৫ রান করেছেন শিখর ধাওয়ান, ৪২.৬ গড়ে ব্যাটিং করেছেন তিনি। ২০২০ সালে ওডিআই ক্রিকেটে ভারতের সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি। এক দশকেরও বেশি সময় ধরে ভারতের হয়ে দারুণ পারফরম্যান্স করে চলেছেন তিনি। আশা করি দাপটের সঙ্গে দলে প্রত্যাবর্তন করবেন শিখর।

শিখরের জন্য এখানেই শেষ:

এক সমর্থক হতাশা প্রকাশ করে লিখেছেন, "মনে হচ্ছে এখানেই রাস্তা শেষ হয়ে গেল শিখর ধাওয়ানের জন্য হৃদয়বিদারক। আইসিসি টুর্নামেন্টে প্রয়োজনের সময়ে বারবার নির্ভরতা দেওয়ার জন্য ধন্যবাদ গব্বর। গর্ব করার মতো কেরিয়ার আপনার।" এক সমর্থক স্রেফ লিখেছেন, "ধন্যবাদ শিখর ধাওয়ান।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+