বাহুবলীর দৃশ্যে ওয়ার্নারের চমক, আইপিএলের আগে অজি তারকাকে নতুন নাম দিলেন ফ্যানেরা

বাহুবলীর দৃশ্যে ওয়ার্নারের চমক, আইপিএলের আগে অজি তারকাকে নতুন নাম দিলেন ফ্যানেরা

আইপিএল শুরুর আগে ভারতীয় ফ্যানদের সঙ্গে জনসংযোগ বাড়িয়ে নিলেন ডেভিড ওয়ার্নার। বিদেশি যে সব ক্রিকেটার ভারতীয় ক্রিকেট ফ্যানেদের মনে জায়গা করে নিতে পেরেছেন, তাঁদের মধ্যে অন্যতম জনপ্রিয় ডেভিড ওয়ার্নার। হায়দরাবাদের সানরাইজার্স হায়দরবাদ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন বলে ওয়ার্নার শুধু দক্ষিণ ভারতের ফ্যানেদের মনেই জায়গা পেয়েছেন ভাবলে ভুল ভাবা হবে, অস্ট্রেলিয়ান ক্রিকেটাদের মধ্য়ে ভারত জুড়ে তাঁর জনপ্রিয়তার ধারেকাছে আর কোনও ক্রিকেটার নেই।

ভিডিও পোস্টের মাধ্যমে ওয়ার্নারের জনসংযোগ

ভিডিও পোস্টের মাধ্যমে ওয়ার্নারের জনসংযোগ

করোনাকালে ক্রিকেট মাঠে নামতে পারেননি বলে, বাড়িতে স্ত্রী-মেয়ের সঙ্গে ইনস্টাগ্রাম ভিডিও তৈরি করে ফ্যানদের বিনোদন জুগিয়ে গিয়েছেন। দক্ষিণ ভারতের তামিল-তেলেগু ভাষার জনপ্রিয় সব গানে স্ত্রীয়ের সঙ্গে ওয়ার্নারকে তাল মেলাতে দেখা গিয়েছিল।

দক্ষিণী তারকা মহেশবাবুকে জন্মদিনে উইস করেছিলেন ওয়ার্নার

দক্ষিণী তারকা মহেশবাবুকে জন্মদিনে উইস করেছিলেন ওয়ার্নার

এমনকী দক্ষিণী সিনেমা জগতের তারকাদেরও পছন্দ করেন ওয়ার্নার। কদিন আগে দক্ষিণী তারকা মহেশবাবুর জন্মদিনে ভিডিয়ো পোস্ট করে তাঁকে উইশ করেছিলেন অজি বাঁ-হাতি। তাঁর সেই নাচের ভিডিয়ো অনেকেই পছন্দ করেছিলেন। স্ত্রীকে সঙ্গে নিয়ে মহেশবাবুর সিনেমার গানে নেচেছিলেন ওয়ার্নার।

বাহুবলীর দৃশ্যে নিজের মুখ বসালেন ওয়ার্নার

বাহুবলীর দৃশ্যে নিজের মুখ বসালেন ওয়ার্নার

এবার বাহুবলী সিনেমার একটি দৃশ্য শেয়ার করলেন ওয়ার্নার। আর সেই দৃশ্যে তিনি এডিট করে নিজের মুখ বসিয়েছেন।সেই ভিডিয়ো পোস্ট করে ওয়ার্নার লিখেছেন, এটা কোন মুভি বলুন তো! ভারতীয় সিনেমার অন্যতম সেরা সিনেমার মধ্যে একটি বাহুবলি।

আইপিএলের আগে ওয়ার্নারকে নতুন নাম দিলেন ফ্যানেরা

আইপিএলের আগে ওয়ার্নারকে নতুন নাম দিলেন ফ্যানেরা

এরপরই বাহুবলীর সেই দৃশ্যে অভিনেতা প্রভাসের জায়গায় ওয়ার্নারের মুখ দেখে ফ্যানেদের অনেকেই তো অবাক। তবে ভারতীয় ক্রিকেট সমর্থকরা কিন্তু ওয়ার্নারকে এই ভূমিকায় বেশ পছন্দ করেছেন। আইপিএলের আগে ফ্যানেরা ওয়ার্নারকে একটা নামও দিলেন। বাহুবলী নিয়ে ওয়ার্নারের সেই পোস্টের পরই ফ্যানেরা অজি ক্রিকেটারকে 'ওয়ার্নারবলি' নামে ডাকা শুরু করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+