দেশব্যাপী সঙ্কটের আবহেও শ্রীলঙ্কার ইনিংসে টেস্ট জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, আপ্লুত ক্রিকেটপ্রেমীরা

শ্রীলঙ্কায় অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কট চরমে। আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, জ্বালানির সঙ্কট, খাদ্য-সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অভাবের জেরে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় পথে নেমে আন্দোলনে বাধ্য হয়েছেন নাগরিকরা। যা পদত্যাগে বাধ্য করেছে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে। ঋণভারে জর্জরিত দেশে চলছে সরকার গড়ার তোড়জোড়। তবে এই অস্থিরতার আঁচ পড়েনি গল টেস্টে।

দেশব্যাপী সঙ্কটের আবহেও হাসি ফোটাল শ্রীলঙ্কার টেস্ট জয়

গলে সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে ইনিংসে হারিয়ে দিয়েছে দিমুথ করুণারত্নের নেতৃত্বাধীন শ্রীলঙ্কা। এই প্রথম কোনও টেস্টে অজিদের বিরুদ্ধে শ্রীলঙ্কার ইনিংস জয়। ২০১৬ সালে হোবার্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংসে হারার পর অজিরা এই প্রথম টেস্টে লজ্জার পরাজয়ের সম্মুখীন হলো। সিরিজ ১-১ করে অস্ট্রেলিয়াকে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দুইয়ে নামিয়ে তিনে উঠে এসেছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার প্রথম ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিশতরান করেছেন দীনেশ চণ্ডীমল। অভিষেক টেস্টে দুই ইনিংসে ৬টি করে উইকেট নিয়ে চমকে দিয়েছেন প্রভাত জয়সূর্য। অভিষেক টেস্টে সেরা বোলিং ফিগারের তালিকায় প্রভাতের কীর্তি রয়েছে চারে।

২০১৪ সালের পর থেকে গলে কোনও টেস্ট ড্র হয়নি। এখনও অবধি ১৭টি টেস্টেরই ফয়সালা হয়েছে। এই নজিরের মাধ্যমে মেলবোর্নের এমসিজি, অ্যাডিলেড ওভাল ও বার্বাডোজের ব্রিজটাউনকে পিছনে ফেলেছে গল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। ওই স্টেডিয়ামগুলিতে টানা ১৬টি করে টেস্টের ফয়সালা হয়েছিল। ১৮৮২ থেকে ১৯৪৭ সাল অবধি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মোট ৩৭টি টেস্টে টানা জয়-পরাজয় নির্ধারিত হয়েছিল। ১৮৮২ থেকে ১৯৩৭ অবধি এমসিজিতে ৩১টি টেস্টে টানা ফয়সালা হয়েছিল। ফলে রীতিমতো নজির গড়ে সিরিজে সমতা ফিরিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার আশা জিইয়ে রাখল শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের সঙ্গে রাস্তায় দেখা গিয়েছিল সনৎ জয়সূর্যকে। আন্দোলনকে সমর্থন জানিয়ে বার্তা দেন অর্জুন রণতুঙ্গা থেকে শুরু করে কুমার সঙ্গকারার মতো প্রাক্তন ক্রিকেটাররা। দেশের অস্থিরতার মধ্যেই শ্রীলঙ্কার ক্রিকেটাররা যেভাবে নিজেদের লক্ষ্য়ে অবিচল থেকে দুরন্ত জয় ছিনিয়ে এনে দিয়েছেন তা এই সঙ্কটের সময় দেশবাসীর মুখে হাসি ফোটানোর পক্ষে যথেষ্ট বলে টুইটে লিখেছেন ক্রিকেটপ্রেমীরা। যেভাবে এই সিরিজের পাশাপাশি শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতির দিকে বিশ্বের সংবাদমাধ্যম আলোকপাত করেছে সেই কভারেজে খুশি আন্দোলনকারীরা। তাঁদের কেউ কেউ টুইটে লিখেছেন, শ্রীলঙ্কার ক্রিকেটাররা যা করে দেখালেন তা অনুপ্রেরণার। তিন টেস্টের সিরিজ হলে অজিদের শ্রীলঙ্কা নিশ্চিতভাবেই হারাত বলেও অনেকের বিশ্বাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+