'ভাই কী করছ?' অর্শদীপের ওভারে পর পর তিনটি নো বল, বিশ্বাসই করতে পারছেন না ভারতীয় সমর্থকেরা
'ভাই কী করছ?' অর্শদীপের ওভারে পর পর তিনটি নো বল, বিশ্বাসই করতে পারছেন না ভারতীয় সমর্থকেরা
দ্বিতীয় টি ২০ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরুটা ভাল মতো করতে পারেননি ভারতীয় পেসাররা। হর্ষল প্যাটেলের পরিবর্তে অর্শদীপ সিংকে এই ম্যাচে খেলানো হয় কিন্তু নিজের প্রথম ওভারেই পর পর তিনটি নো বল করেন অর্শদীপ। ওই ওভারে ১৯ রান খরচ করেন তরুণ ভারতীয় পেসার। এই ম্যাচে মোট দুই ওভার করেন অর্শদীপ এবং খরচ করেন ৩৭ রান।
|
অর্শদীপের থেকে ব্যাক টু ব্যাক নো বল অবিশ্বাস্য সমর্থকদের কাছে:
অর্শদীপ পর পর তিনটি নো বল করবেন এমনটা বিশ্বাসই করতে পারছেন না এক ভারতীয় সমর্থক। তিনি টুইট করেন যেখানে একটি ছবির উপর লেখা, 'ভাই কী করছিস তুই?' ক্যাপশনে দেওয়া অর্শদীপ সিং-এর পর পর তিনটি নো বল।
|
নো বলের হ্যাটট্রিক অর্শদীপের:
এই ম্যাচের নো বলের হ্যাটট্রিক করেন অর্শদীপ সিং। পর পর তিনটি নো বল করে এক অবাঞ্ছিত রেকর্ড তৈরি করেন অর্শদীপ। প্রথম ভারতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে টি ২০ ফরম্যাটে একই ওভারে নো বলের হ্যাটট্রিক করেন অর্শদীপ। এক সমর্থক হতাশ হয়ে টুইটারে লিখেছেন, "অর্শদীপ সিং কী করছ ভাই?"
#ArshdeepSingh pic.twitter.com/DaYKs9xxHT
— nipun mahajan (@NiPuN_045) January 5, 2023
মিমের বন্যা সোশ্যাল মিডিয়ায়:
অর্শদীপ সিং-এর পর পর তিন বলকে কেন্দ্র করে অসংখ্য মিম ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এক জন ক্রিকেটারের একটা দিন খারাপ যেতেই পারে কিন্তু এই ভাবে কাউকে অপমান করাটা একেবারেই মেনে নেওয়ার মতো নয়। কেউই রোজ সফল হন না. মহা তারকারাও হননি, ভবিষ্যতে হবেনও না। এক জনের প্রতিটা দিন ভাল যায় না। সমর্থকেরা যত তাড়াতাড়ি বিষয়টা বুঝবেন ততটাই ভাল।

অর্শদীপ সিং-এর পারফরম্যান্স দ্বিতীয় টি ২০ ম্যাচে:
দ্বিতীয় টি ২০ ম্যাচে অর্শদীপ সিং-কে দিয়ে মাত্র দুইটি ওভার করান হার্দিক পাণ্ডিয়া। দুই ওভারে তিনি খরচ করেন ৩৭ রান। মোট পাঁচটি নো বল করেন এই ম্যাচে অর্শদীপ। ঘরের মাঠে অর্শদীপের এতটা খারাপ পারফরম্যান্স সম্প্রতি সময়ে মনে করতে পারছেন না সমর্থকেরা।












Click it and Unblock the Notifications