আইপিএল তো অনেক হল, এবার পিএসএলে খেলুন বিরাট

বিরাট কোহলি পিএসএলে খেলুন চান ফ্যানরা। পোস্টার হাতে ফ্যানরা সেই দাবি জানালেন ম্যাচে 

ভারত অধিনায়ক বিরাট কোহলি এখন বিরাট ফর্মে রয়েছেন। দেশ হোক বা দেশের বাইরে সর্বত্রই নিজের অসিতে কচুকাটা করছেন বিপক্ষের বোলারদের। দক্ষিণ আফ্রিকার মাটিতে তাঁর দুরন্ত পারফরম্য়ান্সে বুঁদ আট থেকে আশি ব্যতিক্রম নয় পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরাও।

আইপিএল তো অনেক হল, এবার পিএসএলে খেলুন বিরাট

সামনেই আইপিএল। রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সি গায়ে মাঠ কাঁপাতে নামবেন বিরাট। কিন্তু পাকিস্তানি জনতাদের আর দূর থেকে বিরাট কোহলিকে দেখে মন ভরছে না। তাঁরা চাইছেন ক্য়াপ্টেন কোহলি এবার আসুন তাঁদের দেশে। আসলে বিরাট যবে থেকে জাতীয় দলের জার্সি পড়েছেন, তবে থেকে ভারতের আর পাকিস্তানে গিয়ে খেলার সুযোগ হয়নি। দু'দেশের রাষ্ট্রনৈতিক অসুবিধার জেরে এভাবেই দু দেশের ক্রিকেট সম্পর্কে ছেদ পড়েছে।

তবে পাকিস্তান সুপার লিগে তাঁকে খেলতে দেখতে চান সেখানের ক্রিকেটপ্রেমীরা। ইসলামাবাদ ইউনাইটেড বনাম কোয়েত্তা গ্ল্যাডিয়েটরসের ম্যাচ চলাকালীন বিরাটকে খেলার আহ্বান জানানো পোস্টার দেখতে পাওয়া যায় গ্যালারিতে।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Fans want to see Virat Kohli at the Pakistan Super League <a href="https://twitter.com/hashtag/PSL2018?src=hash&ref_src=twsrc%5Etfw">#PSL2018</a> <a href="https://t.co/GrOj1ZckE7">pic.twitter.com/GrOj1ZckE7</a></p>— Saj Sadiq (@Saj_PakPassion) <a href="https://twitter.com/Saj_PakPassion/status/968932416059518976?ref_src=twsrc%5Etfw">February 28, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ভারত অধিনায়ক হিসেবে সিরিজ জয়ের কৃতিত্বলাভ করেছেন বিরাট কোহলি। টেস্ট সিরিজে ১-২ হারার পর একদিনের সিরিজে ৫-১ জিতেছে টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টিতেও ২-১ সিরিজ জিতেছেন বিরাট। ভারত ট্যুর শেষ করেছে ৮-৪ স্কোরলাইনে। মহম্মদ আজহারউদ্দিন, কপিলদেব, সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি-র ভারত যা করতে পারেনি তাই করে দেখিয়েছেন বিরাট কোহলি।

ভারতের আইপিএলের মতোই পিএসএল একেবারে মিলিয়ন ডলার ক্রিকেট টুর্নামেন্ট। তবে সবকিছু আইপিএলের মতো হলেও মাঠে দর্শক টানতে ব্যর্থ এই টুর্নামেন্ট। পিএসএলের তৃতীয় মরশুমের খেলা হচ্ছে দুবাইতে। ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। পিএসএলে -র ছটি ফ্রাঞ্চাইজি করাচি, লাহোর, পেশওয়ার, কোয়েট্টা, ইসলামাবাদ, মুলতান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+