আইপিএলে ধোনির খেলা দেখতে মুখিয়ে বিশ্ব, উত্তাল সোশ্যাল মিডিয়া
আইপিএলে ধোনির খেলা দেখতে মুখিয়ে বিশ্ব, উত্তাল সোশ্যাল মিডিয়া
করোনা ভাইরাসের আবহে আগামী সেপ্টেম্বরেই শুরু হচ্ছে আইপিএল। ভারতে সম্ভব না হওয়ায় টুর্নামেন্ট হবে সংযুক্ত আরব আমিরশাহীতে। এই খবরে আইপিএল প্রেমীদের উচ্ছ্বাস চোখে পড়েছে। এক বছরেরও বেশি সময় পর ফের বাইশ গজে মহেন্দ্র সিং ধোনির দাপট দেখতে মুখিয়ে ক্রিকেট বিশ্ব।

ধোনির অপেক্ষায় বিশ্ব
আগামী সেপ্টেম্বরে আইপিএল চালু হবে শুনে দারুণ খুশি হয়েছেন দেশের ব্যাডমিন্টন তারকা কিদাম্বী শ্রীকান্ত। জানিয়েছেন, কিংবদন্তি তথা সিএসকে অধিনায়ক এমএস ধোনির খেলা দেখার অপেক্ষায় রয়েছেন তিনি।

ফের ক্রিকেটে ধোনি
গত জুলাইতে শেষবার বাইশ গজে দেখা গিয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে। এক বছরেরও বেশি সময় কেটে যাওয়ার পরেও ক্রিকেট মাঠে নামতে দেখা যায়নি তাঁকে। গত ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল আইপিএল। সেই মতো চেন্নাই সুপার কিংস শিবিরে অনুশীলনও শুরু করেছিলেন দেশের সর্বকালের সেরা অধিনায়ক। কিন্তু করোনা ভাইরাসের জেরে আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় ধোনির কামব্যাকও আটকে যায়। ফের টুর্নামেন্ট শুরুর সম্ভাবনা তৈরি হলে এমএসের জন্য গলা ফাটিয়েছেন ক্রিকেট প্রেমীরা।

আরসিবি-এর টুইট
আইপিএল শুরুর খবরে উচ্ছ্বসিত হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টুইটারে বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স ও যুজবেন্দ্র চাহলের ছবি পোস্ট করে কামব্যাক পোস্ট করেছে তারা।

কবে শুরু আইপিএল
আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরশাহীতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল। ৮ নভেম্বর হবে ফাইনাল। আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন প্যাটেল।












Click it and Unblock the Notifications