সচিনের পর জাদেজাও বঞ্চিত দ্বিশতরান থেকে! মোহালিতে ভারতের ডিক্লেয়ারের সিদ্ধান্তে কেন খলনায়ক দ্রাবিড়?
মোহালি টেস্টে দ্বিতীয় দিন চা বিরতির আগে আজ ৮ উইকেটে ৫৭৪ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করল ভারত। ১২৯.২ ওভারে ৪.৪৩ ছিল ভারতের রান রেট। তা সত্ত্বেও জাদেজার দ্বিশতরান যখন নিশ্চিত দেখাচ্ছে, তখনই বিতর্কিত সিদ্ধান্ত। বিতর্কিত এই কারণেই খুব বেশি হলে চা বিরতির মিনিট কয়েক বাদেই কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকাতে পারতেন জাড্ডু।
|
তখন সচিন
আর এই ডিক্লেয়ারের সিদ্ধান্তেই সচিন তেন্ডুলকরের সঙ্গে বঞ্চিতর তালিকায় নাম উঠল রবীন্দ্র জাদেজার। আজকের মোহালির পিসিএ স্টেডিয়ামে ফিরে এলো ২০০৪ সালে ২৯ মার্চের স্মৃতি। মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে সেই টেস্টে রাহুল দ্রাবিড় ছিলেন অধিনায়ক। ত্রিশতরান হাঁকিয়েছিলেন বীরেন্দ্র শেহওয়াগ। দ্বিতীয় দিনের চা বিরতিতে ভারতের স্কোর ছিল ৪ উইকেটে ৫৮৮। সচিন অপরাজিত ছিলেন ১৬৫ রানে। সচিনও দ্বিশতরান পেতে ভালোই এগোচ্ছিলেন। চা বিরতির পর ৩৫ বলে ২৯ রান করার পরেও সচিনকে দ্বিশতরান করার সুযোগ দেননি অধিনায়ক দ্রাবিড়। যুবরাজ আউট হতেই ৫ উইকেটে ৬৭৫ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেন অধিনায়ক দ্রাবিড়।
|
আজ জাদেজা
পাকিস্তানকে শেষ ঘণ্টা ব্যাট করাতে চেয়েই দ্রাবিড় ওই সিদ্ধান্তটি নিয়েছিলেন। তার কয়েক মিনিট আগে জলপানের বিরতিতে রমেশ পওয়ারকে দিয়ে ইনিংস ডিক্লেয়ারের সময়সীমা বেঁধেও দিয়েছিলেন অধিনায়ক। সচিন ভেবেছিলেন ২০০ রানে পৌঁছাতে ১২ বল আর হাতে রয়েছে। যুবরাজ কয়েকটি ডট বল খেলে আউট হন। সেই দ্রাবিড়ই এখন ভারতের কোচ। আজও জাদেজা যে মেজাজে ব্যাট করছিলেন তাতে আর কয়েক মিনিট লাগত তাঁর দ্বিশতরান পেতে। কিন্তু অপেক্ষা করল না ভারত।
|
দ্বিশতরানের আশায় জল
রবীন্দ্র জাদেজা শতরান পূর্ণ করেন ১৬০ বল খেলে। ১৫০ রানে পৌঁছান ২১১ বলে। নবম উইকেটে মহম্মদ শামিকে নিয়ে রবীন্দ্র জাদেজা শতাধিক রানের পার্টনারশিপ গড়েন। এই জুটিতে ১০০ রান ওঠে মাত্র ৯১ বলে। শামি ৩৪ বল খেলে ২০ রানে অপরাজিত থাকেন। রবীন্দ্র জাদেজা অপরাজিত থাকেন ২২৮ বলে ১৭৫ রানে। তাঁর ইনিংসে রয়েছে ১৭টি চার ও তিনটি ছয়। দেড়শো রানে জাদেজা পৌঁছান ছক্কা হাঁকিয়ে।
|
সোশ্যাল মিডিয়ায় মিম
ভারত অধিনায়ক রোহিত শর্মা যখন ইনিংস ডিক্লেয়ারের ঘোষণা করেন তখন চা বিরতির আগে মিনিট ১৫ ব্যাট করতে পারত শ্রীলঙ্কা। কিন্তু নির্ধারিত সময়ের আগেই চা বিরতি নেওয়া হয়। তারপর ব্যাট করতে নেমেছে শ্রীলঙ্কা। সচিন ও জাদেজার দ্বিশতরান থেকে বঞ্চিত হওয়ার নেপথ্যে রইলেন একজনই। রাহুল দ্রাবিড়। ১৮ বছর আগে তিনি ছিলেন অধিনায়ক, এখন কোচ। যদিও এই সিদ্ধান্তটি মেনে নিতে পারছেন না ক্রিকেট-ভক্তরা। অন্তত টেস্টে যখন পর্যাপ্ত সময়ও হাতে রয়েছে। স্বাভাবিকভাবেই বিশ্ব ক্রিকেট পেল নয়া বিতর্ক। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে মজাদার মিম।
#Jaddu #RavindraJadeja #Jadeja
— Hemant (@Sportscasmm) March 5, 2022
"Batsman approaching 200"
Rahul Dravid in the dressing room: pic.twitter.com/5zalTfynND












Click it and Unblock the Notifications