জিম সেশনে খোশমেজাজে, তবে বিরাট কোহলির খাদ্যতালিকা নিয়ে শোরগোল

টিম হোটেলে নিভৃতবাস কাটিয়ে জিম সেশনে ভারতীয় ক্রিকেটাররা। তবে এরই মধ্যে শোরগোল নিভৃতবাসে থাকাকালীন বিরাট কোহলির খাদ্যতালিকা নিয়ে। আরও ভালো করে বললে ডিমের উপস্থিতিই যার মূল কারণ।

নিরামিষাশী বিরাট

নিরামিষাশী বিরাট

গত বছর করোনা লকডাউন চলাকালীন কেভিন পিটারসেনের সঙ্গে ইনস্টাগ্রামে কথোপকথনে বিরাট কোহলি জানিয়েছিলেন, সার্ভাইকাল স্পাইনজনিত সমস্যা তাঁর কড়ে আঙুলে একটা অস্বস্তিবোধ ছিল। এতে ব্যাট করতেও কিছুটা সমস্যা হতো। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়নে সমস্যাটা বেশি হতে থাকে। তাছা়ড়া অ্যাসিডের সমস্যায় ভুগতেন ভারত অধিনায়ক। ইউরিক অ্যাসিড বেড়েছিল। হাড় থেকে ক্যালসিয়াম ক্ষয় হচ্ছিল, এটাও পরীক্ষায় ধরা পড়ে। এতেই মেরুদণ্ডজনিত সমস্যা হচ্ছিল। তখন থেকেই মাংস ছেড়ে নিরামিষ খাবার খেতে থাকেন। এতে তিনি ভালো আছেন বলেও জানিয়েছিলেন বিরাট।

ছবি- বিসিসিআই

ডিমেই অবাক

ডিমেই অবাক

ইংল্যান্ড সফরে যাওয়ার আগে নিভৃতবাসে থাকাকালীন সোশ্যাল মিডিয়ায় আস্ক মি এনিথিং অর্থাৎ যা খুশি ইচ্ছে প্রশ্ন করার জন্য বিরাট কোহলি ভক্তদের আহ্বান জানান। অনেকের নানাবিধ প্রশ্নের উত্তপও দেন। তারই মধ্যে একজন প্রশ্ন করেছিলেন নিভৃতবাসে থাকাকালীন বিরাট কোহলির খাদ্যতালিকা নিয়ে। তখন বিরাট বলেন, প্রচুর পরিমাণে সব্জি খাচ্ছেন। ২ কাপ কপি, কিনওয়া, প্রচুর পালং শাক এবং দোসা থাকছে তাঁর খাদ্যতালিকায়। সবটাই খাচ্ছেন পরিমিতভাবে। একইসঙ্গে বিরাট বলেন, তাঁর খাদ্যতালিকায় থাকছে ডিম। এতেই অবাক ভক্তরা। অনেকেই টুইট করে জানতে চাইছেন, বিরাট যে নিরামিষ খান আগে বলেছিলেন তাহলে ডিম কী করে তাঁর খাদ্যতালিকায় থাকতে পারে?

ছবি- বিসিসিআই

জিম সেশনে

জিম সেশনে

এদিকে, ভারতীয় দলের সকলেই নিভৃতবাস কাটিয়ে জিমে ঘাম ঝরাচ্ছেন। স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সোহম দেশাই জানিয়েছেন, ঠাসা ক্রীড়াসূচির মধ্যে এই যে কয়েক সপ্তাহের বিরতি পাওয়া গেল তা দলের পক্ষে মঙ্গলজনকই হয়েছে। যে ধরনের শরীরচর্চা বা অনুশীলন অন্য সময় ক্রিকেটাররা করতে পারেন না এখন তার উপরই জোর দেওয়া হচ্ছে।

ছবি- বিসিসিআই

ম্যাকালামের মতে

ম্যাকালামের মতে

একই মধ্যে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কে এগিয়ে কে পিছিয়ে তা নিয়ে চর্চা অব্যাহত। কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ তথা নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম বলেছেন, ম্যাচ তুল্যমূল্য হবে। তবে নিউজল্যান্ড ৬০-৪০-এ এগিয়ে। ফাইনালের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট খেলে যে ম্যাচ প্র্যাকটিস কেন উইলিয়ামসনরা পাবেন সেটাই তাঁদের সামান্য এগিয়ে রাখবে বলে মত ম্যাকালামের। তিনি আরও বলেন, ভারতের লড়াকু স্পিরিটটাই খুব গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ড তাই ভারতকে সমীহ করবে। একটা দারুণ ফাইনাল হতে চলেছে, সেরা দলই জয়লাভ করবে। ভারতের নিউজিল্যান্ডকে খাটো করে দেখা উচিত হবে না বলে মন্তব্য করে প্রাক্তন ভারতীয় পেসার অজিত আগরকর বলেন, নিউজিল্যান্ড এখন মোটেই আন্ডারডগ নয়। আইসিসি ইভেন্টেও তার প্রমাণ দেখেছি। সবমিলিয়ে উপভোগ্য ফাইনালের আশায় সকলেই।

ছবি- বিসিসিআই

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+