Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

লিডসের গ্যালারি থেকে বল ছোঁড়ার যোগ্য জবাব সিরাজের ইশারা, টস সিদ্ধান্তে বিরাটের পাশে ঋষভ

ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ সিরাজকে বল ছুঁড়লেন ফ্যান, বিরাট কোহলির সিদ্ধান্তের পাশে ঋষভ পন্থ।

অস্ট্রেলিয়ায় তাঁকে লক্ষ্য করে দর্শকাসন থেকে ছুটে বিদ্বেষমূলক মন্তব্যকে ঘিরে উত্তাল হয়েছিল ক্রিকেট বিশ্ব। সেই স্মৃতিই ফের টাটকা হল ইংল্যান্ডের লিডসে। এবার বাউন্ডারিতে দাঁড়িয়ে থাকা মহম্মদ সিরাজকে লক্ষ্য করে গ্যালারি থেকে বল ছোঁড়ার অভিযোগ উঠল। হেডিংলে টেস্টের প্রথম দিনের খেলা শেষে এ কথা জানান খোদ টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ঋষভ পন্থ। পরে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয় ভিডিও। যদিও তাতে মহম্মদ সিরাজকে বলের জবাব ইশারায় দিতে দেখা গিয়েছে। অন্যদিকে লিডসে ভারত অধিনায়ক বিরাট কোহলির টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছেন ঋষভ পন্থ।

মহম্মদ সিরাজকে লক্ষ্য করে বল

মহম্মদ সিরাজকে লক্ষ্য করে বল

অস্ট্রেলিয়ায় বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছিল মহম্মদ সিরাজকে। তাঁকে উদ্দেশ করে গ্যালারি থেকে ভেসে এসেছিল কটূক্তি। কার্যত সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল লিডসে। এবার ভারতীয় ফাস্ট বোলারকে লক্ষ্য করে গ্যালারি থেকে বল ছোঁড়ার অভিযোগ উঠল ইংল্যান্ডের ক্রিকেট সমর্থকদের বিরুদ্ধে। ম্যাচের প্রথম দিনের খেলা শেষের পর টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ঋষভ পন্থ প্রসঙ্গটি উত্থাপন করেন। ঘটনায় ভারত অধিনায়ক বিরাট কোহলি যে বেশ ক্ষুব্ধ, তাও জানান পন্থ। ঘটনাকে অনৈতিক ও দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন ভারতীয় উইকেটরক্ষক। তাঁর কথায়, গ্যালারি থেকে চেঁচিয়ে কেউ কিছু বলতেই পারেন। তা বলে কিছু ছুঁড়ে মারার ঘটনা মেনে নেওয়া যায় না বলে সাফ জানিয়েছেন পন্থ। পরে এ সংক্রান্ত এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে দেখা যায় যে সিরাজকে বাউন্ডারিতে দাঁড়ায়ে বল বাইরে ফেলে দেওয়ার নির্দেশ দিচ্ছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

জবাব দিয়েছেন সিরাজ

আন্তজার্তিক ক্রিকেটে বেশ কয়েক বছর কাটিয়ে ফেলা মহম্মদ সিরাজ বেশ খানিকটা অভিজ্ঞ হয়ে উঠেছেন। এই অপ্রীতিকর পরিস্থিতিতে কীভাবে যোগ্য জনান দিতে হয়, তা তিনি রপ্ত করে ফেলেছেন। লিডসে গ্যালারি থেকে বল ছোঁড়ার জবাব দুর্দান্ত ইশারার মাধ্যমে দিয়েছেন ভারতীয় ফাস্ট বোালার। এ সংক্রান্ত এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাঁর দিকে গ্যালারি থেকে ছুটে আসা বল বাইরে ফেলে দেওয়ার পর যোগ্য জবাবও দিয়েছেন সিরাজ। বাউন্ডারি লাইনের কাছে গিয়ে ডান হাতের আঙুল তুলে এক দেখান। এরপর বাঁ-হাত দিয়ে দেখান শূন্য। অর্থাৎ ভারত যে চলতি টেস্ট সিরিজে ১-০ ফলাফলে এগিয়ে রয়েছে, ইংল্যান্ডের ক্রিকেট ফ্যানদের সেটাই বোঝানোর চেষ্টা করেন ভারতীয় ফাস্ট বোলার। যা দেখে হেসে ফেলেছেন ধারাভাষ্যকাররা।

বিরাটের পাশে পন্থ

বিরাটের পাশে পন্থ

লিডসে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। ৭৮ রানে অল আউট হয়ে যায় ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার ব্যাটিং বিভাগের এই ঘোরতোর বিপর্যয়ের জন্য অধিনায়কের আগে ব্যাটিং করার সিদ্ধান্তকে দুষছেন ক্রিকেট প্রেমীরা। যদিও এই ইস্যুতে নেতা বিরাটের পাশেই দাঁড়িয়েছেন অনুজ ঋষভ পন্থ। জানিয়েছেন, হে়ডিংলের নরম পিচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত ছিল দলের। কেবল একা বিরাট দোষ দিয়ে কোনও লাভ নেই। তাছাড়া এই সিদ্ধান্ত ভুল বলেও মনে করেন না টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান।

পিছিয়ে ভারত

পিছিয়ে ভারত

লিডস টেস্টের প্রথম ইনিংসে ৭৮ রানে অল আউট হয়ে যায় ভারত। জবাবে দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ১২০ রানে অবস্থান করছে ইংল্যান্ড।৫২ রানে খেলছেন ররি বার্নস। ৬০ রানে ব্যাটিং করছেন হাসিব হামিদ।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+