ভারত বনাম নিউজিল্যান্ড: কোহলিকে ছুঁয়ে দেখতে নিরাপত্তা ভাঙলেন ভক্ত

কোহলির জন্য নিরাপত্তা বলয় টপকে মাঠে ঢুকে পড়লেন এক সমর্থক। ভারতের মাটিতে ধোনি কিংবা বিরাটের জন্য গ্যালারি টপকে মাঠে ঢোকার ঘটনা পরিচিত, তবে বিদেশের মাটিতে এই ঘটনা খুব বেশি দেখা যায় না।

ওয়েলিংটনে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে ছুঁয়ে দেখতে নিরাপত্তা ভাঙলেন এক সমর্থক। বিশ্বজুড়ে বিরাটের জনপ্রিয়তা ও ফ্যানবেস নিয়ে নতুন করে লেখার কিছু নেই। নিজের ব্যাটিং দক্ষতায় ও ভারত অধিনায়ক হিসেবে সাফল্যের কারণে বিশ্বের প্রতি মহাদেশের ক্রিকেট ফ্য়ানেদের মনে জায়গা করে নিয়েছেন বিরাট। নিউজিল্যান্ডেও বিরাটের অগুণিত ভক্ত রয়েছে। এবার কোহলির জন্য নিরাপত্তা বলয় টপকে মাঠে ঢুকে পড়লেন এক সমর্থক। ভারতের মাটিতে ধোনি কিংবা বিরাটের জন্য গ্যালারি টপকে মাঠে ঢোকার ঘটনা পরিচিত, তবে বিদেশের মাটিতে এই ঘটনা খুব বেশি দেখা যায় না। এবার নিউজিল্যান্ডের মাটিতে এমন ঘটনা ঘটল।

ভারত বনাম নিউজিল্যান্ড: কোহলিকে ছুঁয়ে দেখতে নিরাপত্তা ভাঙলেন ভক্ত

এদিন নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসের দ্বিতীয় ওভারে নভদীপের বোলিংয়ের তৃতীয় ডেলিভারির পর এক কোহলি ভক্ত মাঠে ঢুকে পড়ে ভারত অধিনায়কের দিকে ছুটে যান। পরে নিরাপত্তারক্ষীরা অবশ্য সেই ফ্যানকে পাকড়াও করে মাঠের বাইরে নিয়ে যান।

Believe Me...This is Not in India,
This is in New Zealand🤩🔥

A Fan Invaded The Pitch
To Meet His Idol ‘King Kohli’❤️💥
Craze Beyond Boundaries😎💪🙏#ViratKohli #KingKohli #NZvsIND pic.twitter.com/y5coabUqXU
— Virat Kohli Trends™🔥 (@TrendVirat) January 31, 2020

উল্লেখ্য ম্যাচে এদিন থ্রিলার লড়াই হয়েছে। দুই দলই নির্ধারিত সময়ে ১৬৫ রান করে। এরপর টাই ম্যাচ সুপার ওভারে গড়ালে জসপ্রীত বুমরাহের বোলিংয়ের বিরুদ্ধে কিউয়িরা ১৩ রান করেছিল। সুপার ওভারে ম্যাচ জয়ের জন্য ১৪ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম ২ বলে ১০ রান হাঁকিয়ে রাহুল তৃতীয় বলে আউট হন। এরপর বিরাট পরের দুই বলে ৬ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। ৫ ম্যাচের সিরিজে ৪-০ এগিয়ে গেল ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+