কোহলির অভিনন্দন, ভাবলেশহীন ধোনি, চমকে গিয়েছিলেন এই পাক ক্রিকেটার
এখনও চ্যাম্পিয়ন্স ট্রফিতেই মজে রয়েছেন পাকিস্তান ওপেনার ফকর জামান। তাঁর শতরান দেখে বিরাট-ধোনির কী অবস্থা হয়েছিল জানালেন পাক ক্রিকেটার।
ফকর জামান চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে পাকিস্তানের জয়ের অন্যতম কারিগর। ভারতের বিরুদ্ধে ফাইনালে শতরানের মালিক এখনও মজে রয়েছেন। তাঁর শতরানের পর ভারতীয় শিবিরের অবস্থা নিজেই বর্ণনা করেছেন তিনি।
ভারত বনাম পাকিস্তান মেগা ফাইনালের দিন তিনি যখন শতরান করেছিলেন,তখন ক্যাপ্টেন কোহলি তাঁকে করতালি দিয়ে অভিনন্দিত করেছিলেন।যদিও যখন তিনি ব্যাটিং করছিলেন তখন কিন্তু কোহলি এন্ড কোং স্লেজিং করে যাচ্ছিলেন।

তাই কোহলির এই অভিব্যক্তি দেখে চমকে গিয়েছিলেন পাক ওপেনার। এদিকে ঠিক সেসময়েই পিছন ফিরে ধোনির প্রতিক্রিয়া দেখে মন ভেঙে গিয়েছিল তাঁর। কারণ ধোনি-র ভাবলেশহীন প্রতিক্রিয়া তিনি ভাবতেও পারেননি।
সেমিফাইনালেও ইংলিশ ক্রিকেটাররা নিজেদের ভাষায় স্লেজিং চালিয়েছিলেন বলেও জানিয়েছেন ফকর জামান। কিন্তু তারপরও নিজের খেলা বজায় রেখেছিলেন পাক ওপেনার। নিজের স্বকীয় স্টাইলেই খেলছিলেন তিনি। যেহেতু নিজের ইংরাজি ভাল নয় ,তাই পাল্টা কোনও উত্তর দেননি।












Click it and Unblock the Notifications