IPL 2022: গুজরাতের বিরুদ্ধে হারের নেপথ্যে বোলারদের ব্যর্থতাকেই দায়ী করছেন চেন্নাইয়ের নয়া অধিনায়ক

IPL 2022: গুজরাতের বিরুদ্ধে হারের নেপথ্যে বোলারদের ব্যর্থতাকেই দায়ী করছেন চেন্নাইয়ের নয়া অধিনায়ক

লাগাতার চার ম্যাচ হারের পর নিজেদের পঞ্চম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জয় পেয়েছিল চেন্নাই সুপার কিংস। তবে, সেই স্বস্তি যে খনিকের ছিল তা বোঝা যায়নি। আবারও চলতি আইপিএল-এ নিজেদের পুরনো ছন্দে ফিরে এসেছে চেন্নাই সুপার কিংস। তিন উইকেটে রবীন্দ্র জাডেজার দলকে পরাজিত করল গুজরাত টাইটানস।

ডেথ ওভারে বোলিং ব্যর্থতাকেই এই হারের জন্য দায়ী করছেন চেন্নাই অধিনায়ক রবীন্দ্র জাডেজা। তিনি জানিয়েছেন, এই পিচ ব্যাটিং করার জন্য একেবারেই সহজ ছিল না। কিন্তু পরিকল্পনা মতো বোলিং না হওয়ায় ম্যাচ হাত থেকে বেরিয়ে যায়। পাশাপাশি ডেভিড মিলারের প্রশংসাও করেছেন সৌরাষ্ট্রের এই ক্রিকেটার।

ম্যাচ শেষে চেন্নাই অধিনায়ক রবীন্দ্র জাডেজা বলেছেন, "আমরা দরুণ ভাবে শুরু করেছিলাম। বোলিং ইউনিট হিসেবে প্রথম ছয় ওভারে ভাল পারফর্ম করি আমরা, তবে প্রশংসা প্রাপ্য মিলারের যে একাধিক ভাল ক্রিকেটিং শট খেলেছে আমাদের বিরুদ্ধে। আমরা ভেবেছিলাম এই উইকেটে ১৬৯ লড়াই চালানোর মতো রান কারণ আমরা যখন ব্যাটিং করছিলাম তখন উইকেটে বল গ্রিপ করছিল এবং থমকে আসছিল। কিন্তু মূল বিষয় হল আমরা নিজেদের পরিকল্পনা শেষ পাঁচ ওভারের বাস্তবায়িত করতে পারিনি।"

এই ম্যাচে ৩.৫ ওভারে ক্রিস জর্ডন ৫৪ রান খরচ করেছে। চেন্নাইয়ের এই হারের নেপথ্যে জর্ডনকেই দায়ী করছেন অনেকে। জলের মতো রান খরচ তিনি না করলে হয়তো ম্যাচের ফলাফল অন্য রকম হতে পারতো। তবে, দলের এই বিদেশি ম্যাচ শেষে পাশেই পেয়েছেন অধিনায়ককে। ইংল্যান্ডের পেসারের পাশে দাঁড়িে জাডেজা বলেছেন, "সিজে অভিজ্ঞ বোলার, তাই আমি ঠিক করি ওকেই বল দেব। ৪-৫টা ইয়র্কার করতে পারে ও। কিন্তু দুঃখের বিষয় এই দিনই সেটা হল না। এটাই টি-২০ ক্রিকেটের মজা।"

IPL 2022: গুজরাতের বিরুদ্ধে হারের নেপথ্যে বোলারদের ব্যর্থতাকেই দায়ী করছেন চেন্নাইয়ের নয়া অধিনায়ক

এ দিন ডেভিড মিলার এবং রশিদ খান চেন্নাইয়ের থেকে ম্যাচ নিজেদের দিকে নিয়ে আসে এবং শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট এনে দেয় গুজরাত টাইটানসকে। দু'জনে ৭০ রানের পার্টনারশিপ গড়েন। ৫১ বলে ৯৪ রানে অপরাজিত থাকেন ডেভিড মিলার। ২১ বলে ৪০ রানের ইনিংস আসে রশিদ খানের ব্যাট থেকে।

এই ম্যাচে হারের ফলে ছয় ম্যাচে দুই পয়েন্ট নিয়ে লিগ টেবলের নবম স্থানে রইল চেন্নাই সুপার কিংস। চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই শুধু নয়, আইপিএল-এর সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্সেরও সময়টা ভাল যাচ্ছে না। শেষ ছয় ম্যাচের একটিতেও জেতেনি মুম্বই ইন্ডিয়ান্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+