'যখন দরকার ছিল তখন দল হিসেবে খেলেনি ভারত', বললেন রোহিত শর্মা

'যখন দরকার ছিল তখন দল হিসেবে খেলতে পারেননি', বললেন রোহিত শর্মা

৩০ মিনিটের খারাপ ক্রিকেটই তাঁদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ করে দিয়েছে বলে মনে করেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার রোহিত শর্মা। তিনি মনে করেন, যখন দরকার ছিল তখন দল হিসেবে খেলতে পারেনি ভারত।

যখন দরকার ছিল তখন দল হিসেবে খেলেনি ভারত, বললেন রোহিত শর্মা

২০১১ সালে শেষ বার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। ঘরের মাটিতে বিশ্বজয়ী ওই ভারতীয় দলের সদস্য ছিলেন না রোহিত শর্মা। ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হওয়া বিশ্বকাপেও সেভাবে দাগ কাটতে পারেননি তিনি। তাই ২০১৯-কেই পাখির চোখ করেন মুম্বইকর। ইংল্যান্ড বিশ্বকাপে পরপর তিনটে এবং সবমিলিয়ে ৫টি সেঞ্চুরি করে রেকর্ড বুকে নিজের নাম নথিভূক্ত করেন।

কিন্তু সেসব কিছুর থেকেও যে বিশ্বকাপ জেতা অনেক বেশি আনন্দের এবং তিনি এর স্বাদ নিতে চান, তা আগেই জানিয়েছিলেন হিটম্যান। তাঁর চওড়া ব্যাটে ভর করে কমবেশি সেদিকেই এগোচ্ছিল টিম ইন্ডিয়া। কিন্তু এমন একটা সময় ছন্দপতন ঘটল, যেখান থেকে ঘুরে দাঁড়ানোর কোনও উপায় নেই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে নিজে মাত্র ১ রান করে আউট হন রোহিত। তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিংয়ের টপ অর্ডারও।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">We failed to deliver as a team when it mattered, 30 minutes of poor cricket yesterday & that snatched away our chance for the cup. My heart is heavy as I’m sure yours is too.The support away from home was incredible.Thank you all for painting most of uk blue wherever we played 🇮🇳</p>— Rohit Sharma (@ImRo45) <a href="https://twitter.com/ImRo45/status/1149370770541465602?ref_src=twsrc%5Etfw">July 11, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

ম্যাচের দ্বিতীয়ার্ধে ভারতীয় ইনিংসের শুরুর ৩০ মিনিটেই সব শেষ হয়ে যায় বলে এক টুইট বার্তায় লিখেছেন রোহিত শর্মা। তাঁর কথায়, যখন দরকার ছিল তখন দল হিসেবে খেলতে পারেনি টিম ইন্ডিয়া। রোহিত বলেছেন, এই হারের পর তাঁর হৃদয় ভারাক্রান্ত হয়ে রয়েছে। একই সঙ্গে ঘরের থেকে দূরে এসেও ইংল্যান্ডে ভারতীয় ক্রিকেট দলের সমর্থন দেখে তিনি অভিভূত বলেও জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+