দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্ব ছাড়লেন ডুপ্লেসি, নতুন অধিনায়ক কে

দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্ব ছাড়লেন ডুপ্লেসি, নতুন অধিনায়ক কে

নতুন প্রজন্মকে তৈরি করতে হবে। সামনেই অক্টোবরে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আসর। তার আগে নেতৃত্ব ছাড়লেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। সব ধরনের ফর্ম্যাট থেকেই অধিনায়কত্ব ছাড়লেন ডুপ্লেসি। বিশেষ করে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ টেস্টের সিরিজে ১-৩ ব্যবধানে হারার পর তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছিল। যার পর এবার বিশ্বকাপের আগে নেতৃত্ব ছেড়ে দিলেন ডুপ্লেসি।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">“South African cricket has entered a new era. New leadership, new faces, new challenges and new strategies. I remain committed to play in all three formats of the game for now as a player and will offer my knowledge and time to the new leaders of the team." Du Plessis <a href="https://t.co/UAZd6OqLmn">pic.twitter.com/UAZd6OqLmn</a></p>— Cricket South Africa (@OfficialCSA) <a href="https://twitter.com/OfficialCSA/status/1229306216440004609?ref_src=twsrc%5Etfw">February 17, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

অধিনায়কত্ব ছাড়ার দিন ডুপ্লেসি কী বলেছেন

অধিনায়কত্ব ছেড়ে ডুপ্লেসি বলেন, 'দক্ষিণ আফ্রিকার সামনে এখন ঠাঁসা ক্রীড়াসূচি। একের পর এক সিরিজ। সেই সঙ্গে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ ফোকাসে রয়েছে। এখন তরুণ দল। ওদের আত্মবিশ্বাসও দারুণ। নিজেকে অধিনায়ক হিসেবে বয়ে বেড়াতে চাই না। তরুণদের হাতে দলের দায়িত্বে তুলে দিতে চাই। ওরা দেশের ক্রিকেট ভবিষ্যৎ। দলে সিনিয়র ক্রিকেটার ও ব্য়াটসম্যান হিসেবে এখন আমি অবদান রাখতে চাই।'

নতুন অধিনায়ক কে

সূত্রের খবর, ডুপ্লেসি অধিনায়কত্ব ছাড়ার পর তিন ফর্ম্যাটেই দায়িত্ব নিতে চলেছেন উইকেটকিপার ব্যাটসম্যান কুন্টন ডিক'ক। সরকারি ভাবে এখনও অবশ্য নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি।

 ডিক'কের অধিনায়কত্বে কেমন গেল টি-২০ সিরিজ

ডিক'কের অধিনায়কত্বে কেমন গেল টি-২০ সিরিজ

ডিক'কের অধিনায়কত্বে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলল দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে অবশ্য় টি-২০ সিরিজে প্রোটিয়া দল ১-২ ব্যবধানে হেরে বসেছে। এবার সামনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন লড়াই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ ও ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। এরপর ভারত সফরে এসে প্রোটিয়া দলের ওডিআই চ্যালেঞ্জ রয়েছে।

বিশ্বকাপে ডুপ্লেসিসের অধিনায়কত্ব

ইংল্যান্ডের মাটিতে পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপে ডুপ্লেসিসের নেতৃত্বে প্রোটিয়া দল ৯ ম্যাচের ৩টি জয় ও ১টি ড্রয়ের পর ৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় ৭ নম্বরে শেষ করেছিল।যারপর ডুপ্লেসিসের অধিনায়কত্ব নিয়ে বারবার প্রশ্ন উঠছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+