IPL 2021: ধোনির চেন্নাই চিন্তায় তারকা ওপেনারকে নিয়ে! রোহিতের মুম্বইয়ে অতিরিক্ত স্পিনার?

দুবাইয়ে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএলের দ্বিতীয়ার্ধের খেলা। পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের পয়েন্ট ৭ ম্যাচে ১০। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স রয়েছে চার নম্বরে, সাত ম্যাচে আট পয়েন্ট নিয়ে। চেন্নাই সুপার কিংস শিবিরকে কিছুটা হলেও উদ্বেগে রাখছে তারকা ওপেনার ফাফ দু প্লেসির চোট।

ধোনির চেন্নাই চিন্তায় তারকা ওপেনারকে নিয়ে

পাকিস্তান সুপার লিগ থেকে কনকাসনের কারণে ছিটকে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক দু প্লেসি। কয়েক মাস মাঠের বাইরে থাকার পর সেন্ট লুসিয়া কিংসকে নেতৃত্ব দেওয়ার ফাঁকে এবারের সিপিএলে প্রথম ঝোড়ো অপরাজিত শতরান পূর্ণ করেন তিনি। ৯ ম্যাচে মোট ২৭৭ রান করলেও কুঁচকির চোটের কারণে ফাইনাল-সহ প্লে অফ খেলতে পারেননি। চলতি আইপিএলেও দু প্লেসি চেন্নাই সুপার কিংসের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন। যদিও এখন যা পরিস্থিতি তাতে তাঁর প্রথম ম্যাচে নামার সম্ভাবনা কম।

দু প্লেসির চোট কতটা গুরুতর বা কোন পর্যায়ের তা নিয়ে ধোঁয়াশা রেখেছে সিএসকে ম্যানেজমেন্ট। গতকাল থেকে তিনি নিভৃতবাসে রয়েছেন। দিন দুয়েকের নিভৃতবাস কাটিয়ে কাল তিনি দলের অনুশীলনে যোগ দিতে পারেন। সিএসকে শিবির থেকে বলা হচ্ছে, কোয়ারান্টিন থেকে বেরিয়ে দলের সঙ্গে অনুশীলনে নামার পর দু প্লেসির চোটের অবস্থা দেখে ঠিক করা হবে তিনি প্রথম ম্যাচে খেলবেন কিনা। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, কুঁচকির চোট সারতে সবচেয়ে সেরা পন্থা বিশ্রাম। সপ্তাহ খানেক বিশ্রামে থাকা দু প্লেসির চোট যদি খুব কমও থাকে তাহলেও তাঁর প্রথম ম্যাচে নামার সম্ভাবনা কম। বড় বিপর্যয় না ঘটলে চেন্নাই সুপার কিংসের প্লে অফে ওঠা আটকাবে না। তাই দু প্লেসিকে যাতে প্লে অফে পাওয়া যায় তা নিশ্চিত করতে এখন খুব বেশি তাড়াহুড়ো নাও করতে পারে ধোনিদের টিম ম্যানেজমেন্ট। বরং দু প্লেসির অনুপস্থিতিতে চেন্নাই সুপার কিংসের জার্সিতে অভিষেক হতে পারে রবিন উথাপ্পার। তিনিই ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে ওপেন করতে নামতে পারেন।

অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্স প্রথম একাদশ চূড়ান্ত করবে হার্দিক পাণ্ডিয়ার অবস্থা দেখে। বিশ্বকাপের কথা ভেবে হার্দিকের ওয়ার্কলোডও ঠিক করতে হবে। টি ২০ বিশ্বকাপে যাতে তিনি পুরো কোটার বোলিং করতে পারেন সেজন্য মুম্বই ইন্ডিয়ান্সে বোলার হার্দিককে কতটা দেখা যাবে তা নিয়ে সংশয় থাকছেই। চার ওভার বল হয়তো প্লে অফে করতে পারেন। ক্রমান্বয়ে তাঁর বোলিংয়ের পরিমাণ বাড়ানো হতে পারে। যদিও সিমার নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না রোহিত শর্মার দলকে। হার্দিক যদি বোলিং না করেন তাহলে প্রথম একাদশে জিমি নিশামকে আনা হতে পারে। বোলিংয়ের পাশাপাশি তাঁর ব্যাটিংটাও ভালো। আবার দুবাইয়ের উইকেট স্পিন সহায়ক হবে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে প্রথম একাদশে রাহুল চাহার ও ক্রুণাল পাণ্ডিয়া তো আছেনই। ব্যাটের হাত ভালো বলে জয়ন্ত যাদবও থাকতে পারেন প্রথম একাদশে তৃতীয় স্পিনার হিসেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+