ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বিস্ফোরক শতরান দু প্লেসি-র, আইপিএলের আগে স্বস্তিতে চেন্নাই সুপার কিংস

চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্রথম শতরানটি এল দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ দু প্লেসির ব্যাট থেকেই। কাটল তাঁর ফিটনেস নিয়ে সংশয়। বিস্ফোরক শতরান আইপিএলের আগে সবচেয়ে বড় স্বস্তি দিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস শিবিরে। দু প্লেসির সেন্ট লুসিয়ার কিংস এদিন বড় জয়ও পেল ক্রিস গেইলদের বিরুদ্ধে।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বিস্ফোরক শতরান দু প্লেসি-র

আজকের ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টস অধিনায়ক ডোয়েইন ব্র্যাভো। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২২৪ রান তোলে সেন্ট লুসিয়া কিংস। দু প্লেসি ওপেন করতে নেমে ৬০ বলে ১২০ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ১৩টি চার ও ৫টি ছয়। শতরান পূর্ণ করেন মাত্র ৫১ বলে। শতরান পূর্ণ করার সময় অবধি ১১টি চার ও চারটি ছয় মেরেছিলেন ফাফ দু প্লেসি। এবারের সিপিএলেও এটিই প্রথম শতরান। এই শতরানের আগে অবশ্য চেনা ছন্দে ছিলেন না তিনি। চারটি ম্যাচে তাঁর ছিল যথাক্রমে ০, ১০, ১৪ ও ২।

গত জুন মাসে কোয়েট্টা গ্ল্যাডিএটরসের হয়ে পেশোয়ার জালমির বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় কনকাসনের কারণে মাঠ ছেড়েছিলেন। কনকাসন সাবস্টিটিউট হয়ে নেমেছিলেন সাইম আয়ুব। এরপর দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন দু প্লেসি। যতটা দ্রুত সেরে ওঠার কথা ছিল সেটা না হওয়ায় তাঁর আইপিএলে নামা নিয়েও সংশয় তৈরি হয়। যদিও সব আশঙ্কা দূর করে তিনি জানিয়েছিলেন, চিন্তার কিছু নেই। ফিট হয়ে আইপিএলের আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও খেলবেন। সেন্ট লুসিয়া কিংসের অধিনায়কত্বের দায়িত্ব সামলাতে তিনি যে মুখিয়ে তাও জানিয়েছিলেন। এদিনের শতরান দু প্লেসিকে নিয়ে যাবতীয় সংশয় কাটিয়ে দিল।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৫০টি টি ২০ আন্তর্জাতিক খেলা দু প্লেসি ১৫২৮ রান করেছেন, সর্বাধিক স্কোর ১১৯। স্ট্রাইক রেট ১৩৪.৩৮। টি ২০ কেরিয়ারে এটি তাঁর দ্বিতীয় শতরান। এবারের আইপিএলেই মুম্বইয়ে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৬০ বলে ৯৫ রান করে অপরাজিত ছিলেন। সেই ম্যাচে তিনি ৯টি চার ও চারটি ছক্কা মারেন। কেকেআরকে সিএসকে ১৮ রানে হারায় চেন্নাই সুপার কিংস। ম্যাচের সেরা হন দু প্লেসি। চলতি আইপিএলে দু প্লেসির ফর্ম সিএসকের পয়েন্ট তালিকায় দুইয়ে থাকার অন্যতম কারণ। আইপিএলে এখনও অবধি সাতটি ম্যাচে ৩২০ রান করেছেন দু প্লেসি। সর্বাধিক কেকেআরের বিরুদ্ধে ওই ইনিংস। সাতটি ম্যাচে চারটি হাফ সেঞ্চুরিও করেছেন। তাই স্বাভাবিকভাবেই দু প্লেসির ফর্ম স্বস্তিতে রাখছে ধোনির দলকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+