IPL:রাজস্থানের বিরুদ্ধে অর্ধশতরান করে একাধিক নজির গড়লেন দু প্লেসি

বুড়ো হাড়ে ভেলকি বোধহয় একেই বলে। বয়স বেড়েছে কিন্তু রানের খিদে এতটুকু কমেনি ফাফ দু প্লেসির। রবিবাসরীয় আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে বিরাট ব্যর্থতার মধ্যেও উজ্জ্বল প্রোটিয়া এই ব্যাটসম্যান। গড়লেন একাধিক রেকর্ডও।

ঘোষিত অধিনায়ক হলেও শেষ দুটি ম্যাচে ইম্পপ্যাক্ট প্লেয়ার হিসাবেই মাঠে নামছেন ফাফ দু প্লেসি। কিন্তু কাজের কাজটা করে দিয়ে যাচ্ছেন। রবিবার রাজস্থানের বিরুদ্ধে ব্যাট করতে নেমে বিরাট কোহলি এবং শাহবাজ আহমেদের উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় আরসিবি। তখনই দলের হাল ধরেন দু প্লেসি এবং ম্যাক্সওয়েল জুটি।

ডু

এই জুটির সৌজন্যে ব্যাটিং বিপর্যয় এড়াল আরসিবি দল। এই ম্যাচে ৩৯ বলে ৬২ রান করেন প্রোটিয়া এই ব্যাটসম্যান। সেই সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে ৯০০০ রানও পূর্ণ করে ফেললেন দু প্লেসি। তৃতীয় প্রোটিয়া ক্রিকেটার হিসাবে এই নজির গড়লেন দু প্লেসি। তাঁর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে ৯০০০ রান করেছেন দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স এবং ডেভিড মিলার।

ডু

একইসঙ্গে ক্রিস গেইল, সচিন তেন্ডুলকরদের রেকর্ডও ভাঙলেন আরসিবি অধিনায়ক।৩৫ বছর বয়সের বেশি ক্রিকেটার হিসাবে আইপিএলে সর্বাধিক অর্ধশতরান করার রেকর্ড এখন তাঁরই পকেটে। এখনও পর্যন্ত ১৮টি অর্ধশতরান করেছেন আরসিবি দলের এই তারকা ব্যাটসম্যান। ১৭টি অর্ধশতরান করে তালিকায় তাঁর পরেই রয়েছেন ক্রিস গেইল। ৩৫ বছর বেশি ব্যাটসম্যান হিসাবে ১৪টি অর্ধশতরান আছে সচিন তেন্ডুলকরের।

ডু

এবারের আইপিএলে শুরু থেকেই দুরন্ত ছন্দে আরসিবির অধিনায়ক। প্রতি ম্যাচেই তাঁর ব্যাট যেন কথা বলছে। ছয়টি ম্যাচের মধ্যে চারটিতেই অর্ধশতরান করেছেন দু প্লেসি। ৬ ম্যাচে ৩৪৩ রান আইপিএলে ওরেঞ্জ ক্যাপের আপাতত মালিকও আরসিবি তারকা ব্যাটসম্যান।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+