অধিনায়কত্ব ছাড়লেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে টিম ইন্ডিয়ার ‘মুখ’ বিরাটই, দেখুন ভিডিও

অধিনায়কত্ব যতই ছাড়ুন, এখনও ভারতীয় ক্রিকেটের মুখ বিরাট কোহলিই। শেষের পথে আইপিএলে, দুয়ারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। আইসিসি ট্রফির খরা কাটানোর হাতছানি টিম ইন্ডিয়ার সামনে। ভারতীয় দলের নেতৃত্বের ভার যতই থাকুক রোহিত শর্মার উপরে, টিম ইন্ডিয়ার নিউক্লিয়াস একজন কিং কোহলিই।

শুক্রবার সম্প্রচারকারী চ্যা‌নেলের পক্ষ থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের একটি প্রোমো ভিডিও প্রকাশ করা হয়েছে, ৫৫ সেকেন্ডের বিজ্ঞাপনে পুরোটা জুড়েই আছেন বিরাট। অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক। প্রস্তুতি নিচ্ছেন চূড়ান্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য। আধুনিক ধমাকাদার টি টোয়েন্টি ক্রিকেট যতই থাকুক টেস্ট ক্রিকেটই চূড়ান্ত শিখর,এটাই প্রোমো ভিডিওর মূল বিষয় বস্তু।

1

গোটা ভিডিও-র কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন রানের রাজা কোহলু। বিরাট ছাড়াও এখানে ধারাভাষ্যে রয়েছে ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর গলাও। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলছে ভারত। গতবার নিউজিল্যান্ডের কাছে আট উইকেটে হেরেছিল ভারত।

বৃহস্পতিবার সানরাইজার্সের বিরুদ্ধে আইপিএলে চার বছর পর শতরান করেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দিকেই ফোকাস করলেন বিরাট কোহলি। হায়দরাবাদে এই মরশুমে প্রথম শতরানের পর বিরাট জানিয়েছেন, কোনও ফ্যান্সি শট তিনি খেলার চেষ্টা করেননি।


যতই আইপিএল খেলুন কোহলির ফোকাসে ঢুকে পড়েছে ওভালের মেগা ম্যাচ। তাঁর মাথায় রয়েছে সামনেই টেস্ট চ্যাম্পিয়নশিপ। সেই কারণ, নিজের শট সম্পর্কে সংযত ছিলেন। কারণ, তিনি জানেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে বাজে শট খেলার অর্থ সেটা অভ্যাসে পরিণত হওয়া।

2

ইতিমধ্যেই সেই ফাইনালের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হয়ে গিয়েছে। চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলের ম্যানেজারের নাম ঘোষণাও করে দিয়েছে সিসিআই। ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছে অনিল প্যাটেলকে।বর্তমানে গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারির দায়িত্বে রয়েছেন অনিল প্যাটেল

৭-১১ জুলাই ইংল্যান্ডের ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হবে এই ম্যাচ। ৭ জুন থেকে ওভালে শুরু হবে মহারণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া।

3

বোর্ড সূত্রের খবর, কয়েকদিনের মধ্যেই ইংল্যান্ডে উড়ে যাবেন কোচ সাপোর্ট স্টাফরা। আইপিএলের প্লে-অফে যাওয়া দলের যে সব ক্রিকেটার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলে রয়েছে, তাদের বাদ দিয়ে বাকিদের নিয়ে তিনি রওনা দেবেন দলের ম্যানেজার। আইপিএল শেষে বাকি ক্রিকেটাররা দলের সঙ্গে যোগ দেবেন। ১লা জুন থেকে শুরু হবে চূড়ান্ত পর্বের প্রস্তুতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+