আইপিএলে যুবরাজের এক একটা রানের দাম সাড়ে ৬ লক্ষ টাকা!
নয়াদিল্লি, ২৭ এপ্রিল : এবারের নিলামে সবচেয়ে বেশি দাম দিয়ে তাঁকে কিনেছে দিল্লি ডেয়ারডেভিলস। তাঁকে দলে নিতে খরচ করতে হয়েছে ১৬ কোটি টাকা। ফলে যুবরাজ সিংই হয়েছেন এবারের আইপিএল নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার।
নিলামে যুবরাজের বেশি দাম পাওয়া নিয়েও পরে বিতর্ক তৈরি হয় কারণ এখনও পর্যন্ত সেভাবে রানের মধ্যে ফিরতে পারেননি তিনি। ৭ ম্যাচে করেছেন মাত্র ১২৪ রান যা তাঁর মাপের ক্রিকেটারের জন্য খুবই কম। এই নিয়ে খানিক সমালোচনার মাঝেই কয়েকদিন আগে অভিমানী যুবরাজ বলেছিলেন যে, তাঁকে এত দাম দিয়ে কিনতে তিনি কাউকে বলেননি। তাঁর এই অভিমানকে খেলার মধ্যে তুলে এনে এখনও পর্যন্ত দিল্লিকে ভালো জায়গায় নিয়ে যেতে পারেননি তিনি।

গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে পর্যুদস্ত হয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। ফের চূড়ান্ত ব্যর্থ যুবরাজ নিজেও। দল ৯৫ রানে অলআউট হয়ে যায় ও যুবি নিজে ২ রান করেন। ফলে ৭ ম্যাচ খেলে মাত্র ২ টিতে জয় পেয়েছে জেপি ডুমিনির দল। একইসঙ্গে প্লে-অফে ওঠার রাস্তা বেশ কঠিন হয়ে গিয়েছে তাঁদের কাছে। দলের তারকা ব্যাটসম্যানদের মধ্যে যুবরাজই সবচেয়ে পিছিয়ে রয়েছেন।
ফলে সাতটি ম্যাচে হিসাবে ১২৪ রান ধরে হিসাব করলে দেখা যাবে ফি রানের জন্য দিল্লি ফ্র্যাঞ্চাইজিকে যুবরাজের পিছনে ৬.৪৫ লক্ষ টাকা ব্যয় করতে হয়েছে।
এখন দেখার আগামী কয়েক ম্যাচে বড় রান করে যুবরাজ দিল্লিকে প্লে-অফে তোলার পাশাপাশি তাঁর রান প্রতি টাকার হিসাবটা বদলে দিতে পারেন কিনা।












Click it and Unblock the Notifications