Sourav Ganguly: সৌরভের বড় উদ্যোগ, কন্যা সানাকে নিয়ে হাসি ফোটাবেন অনাথ শিশু ও বৃদ্ধাবাসের আবাসিকদের মুখে

Sourav Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায় এবার দুর্গাপুজোয় কলকাতাতেই থাকছেন। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের অষ্টমী অবধি লন্ডনে রয়েছে টানা সাংস্কৃতিক অনুষ্ঠান।

ডোনা ওয়ানইন্ডিয়াকে জানিয়েছিলেন, কন্যা সানা ৬ অক্টোবরই লন্ডন থেকে বেহালার বাড়িতে পৌঁছে যাচ্ছেন। তাঁর ফিরতে নবমী বা দশমী হয়ে যেতে পারে। এই অবস্থায় বড় পরিকল্পনা সেরে ফেললেন সৌরভ।

Sourav Ganguly

সব সময় নীরবেই মানুষের পাশে থাকেন মহারাজ। এবারও সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশনের তরফে রাজ্যের পাশাপাশি ত্রিপুরায় বন্যাত্রাণের ওষুধপত্র, ত্রিপল, খাদ্যসামগ্রী পাঠিয়েছেন সৌরভ। দুর্গাপুজো শুরুর ঠিক আগে মানবিক সৌরভ আরও একটি দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন।

ব্যক্তিগতভাবে সৌরভের ভক্ত তথা স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত জানিয়েছেন, দক্ষিণ গোবিন্দপুরের যুগীপাড়া রোডে রয়েছে আনন্দঘর। সেখানেই অনাথ শিশুরা আপনজন পুজো কমিটি নামে দুর্গাপুজোর আয়োজন করে। এবার ৮ অক্টোবর সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর কন্যা সানা যাবেন। বেশ কয়েক ঘণ্টা কাটাবেন সেই পুজোর আসরে।

সৌরভ, সানার সঙ্গে সেদিন শতদ্রু এবং সৌরভের আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্যও থাকবেন। তানিয়া জানালেন, ওখানে অনাথ শিশুদের সঙ্গে বৃদ্ধাবাসের আবাসিকরাও থাকবেন। তাঁদের সঙ্গেই দাদা সময় কাটাবেন। পুজোয় নতুন জামা-কাপড় তুলে দেওয়া হবে অনাথ আশ্রম ও বৃদ্ধাবাসের আবাসিকদের হাতে।

আরও জানা গিয়েছে, ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে পারেন সংগঠকরা। সকলের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন সৌরভ ও সানা। মধ্যাহ্নভোজের তালিকায় থাকতে পারে দাদার পছন্দের বিরিয়ানিও। সবমিলিয়ে এবারের পুজোয় অন্য মেজাজে পাওয়া যাবে দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতিকে।

এদিকে, কাল মেদিনীপুর থেকে ২০-২৫ কিলোমিটার দূরে ঝাড়গ্রাম জেলায় বন্যায় বিপর্যস্ত একটি গ্রামে পৌঁছে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশনের সদস্যরা। নদীর ধারে ওই এলাকায় ৩০-৩৫টি মাটির বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। আরও বেশ কয়েকটি বাড়ির অবস্থাও খুব খারাপ।

ফাউন্ডেশনের হয়ে সৌরভের যে টিম সেখানে যাচ্ছে তার দায়িত্বপ্রাপ্ত শান্তনু ভট্টাচার্য জানালেন, বন্যাদুর্গত মানুষজনের জন্য ত্রিপল, ওষুধ, শুকনো খাবার-সহ রেশন সামগ্রী পাঠিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কাল সকাল ১১টার মধ্যেই আমরা পৌঁছে যাচ্ছি ওই এলাকায়। দাদা প্রচুর জিনিস পাঠিয়েছেন। আমরা ঘুরে ঘুরে দুর্গতদের কাছে তা পৌঁছে দেব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+