Sourav On Ratan Tata Exclusive: রতন টাটা আইকন, রোল মডেল, কোন গুণ আকৃষ্ট করেছিল সৌরভকে?
Sourav On Ratan Tata Exclusive: রতন টাটার শেষকৃত্য আজ সম্পন্ন হলো মুম্বইয়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। পারসি রীতি মেনে। দেহ দাহ করা হলো ইলেকট্রিক চুল্লিতে।
কিংবদন্তি এই শিল্পপতির প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতে বৃহস্পতিবার মহারাষ্ট্র সরকার রাজ্যে একদিনের শোক ঘোষণা করা হয়েছিল। শেষকৃত্যে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল প্রমুখ।

রতন টাটার জীবনাবসান হয়েছে ৮৬ বছর বয়সে। মুখ্যমন্ত্রীর দফতরের নির্দেশিকা মেনে সমস্ত সরকারি দফতরে পতাকা ছিল অর্ধনমিত। বাতিল করা হয় সমস্ত বিনোদনমূলক অনুষ্ঠান। রতন টাটার দেহ দক্ষিণ মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টসে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল চারটে অবধি শায়িত ছিল।
সকলে সেখানে গিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর দেহ শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয় ওরলির শ্মশানে। রতন টাটার প্রয়াণে ওয়ানইন্ডিয়া বাংলাকে প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি প্রয়াত শিল্পপতিকে আইকন, রোল মডেল বলে উল্লেখ করেন।
সৌরভ বলেন, রতন টাটা একজন আইকন। তিনি উদ্যোগপতি, ক্রীড়াবিদ, যুব সম্প্রদায়ের কাছে রোল মডেল। বিশেষ করে কীভাবে কোনও কিছু গড়তে হয় এবং একইসঙ্গে নম্র থাকতে হয়। এটাই তাঁর সম্পর্কে আমার মতামত। বহুবার দেখা হয়েছে, কথা হয়েছে। যেটা সব সময় ওঁর মধ্য দেখেছি তা হলো এত কিছু অর্জনের পরেও বিনীতভাব।
সৌরভ অবশ্য জানান, তিনি ভারতীয় দলের অধিনায়ক থাকাকালীন রতন টাটার সঙ্গে সাক্ষাৎ হয়নি। সৌরভের কথায়, রতন টাটা নিজেই বিরাট মাপের এক প্রতিষ্ঠান। প্রথম থেকে টাটা গোষ্ঠীতে থেকে তিনি সংস্থাকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন। তবে সব কিছুরই শেষ আছে। ৮৬ বছর বয়স হয়েছিল। সব কিছু ভালো জিনিসেরই শেষ হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে রতন টাটার মানুষদের সকলে মনে রাখবেন।
সৌরভ আজ কলকাতায় একটি সর্বজনীন পুজোমণ্ডপে গিয়েছিলেন। সেখান থেকে যান জগমোহন ডালমিয়ার বাড়ির পুজোয়। জগমোহন ডালমিয়ার কন্যা বৈশালী ও পুত্র অভিষেক (আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য) পারিবারিক পুজো চালিয়ে আসছেন। সৌরভ বলেন, পুজো সব বাঙালির ভালোই কাটে। মা দুর্গা যখনই আসেন তখন পশ্চিমবঙ্গকে আলোকিত করে দেন। এবারও তাই হয়েছে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications