Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sourav Ganguly Exclusive: তিতাসের বোলিং থেকে সানার কেরিয়ার, দুর্গাপুজোর প্ল্যান নিয়ে অকপট সৌরভ

Sourav Ganguly Exclusive: তিতাস সাধু এশিয়ান গেমসে দুরন্ত বোলিং করে ভারতের ঐতিহাসিক সোনা জয়ে অবদান রেখেছেন। এবার সবচেয়ে বড় প্রশংসাটি তিনি পেয়ে গেলেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে।

ওয়ানইন্ডিয়া বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় তিতাসের পারফরম্যান্স নিয়ে মতামত যেমন জানিয়েছেন তেমনই সানা গঙ্গোপাধ্যায়ের সমাবর্তনে হাজির থাকার অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন।

Sourav Ganguly Exclusive: তিতাস সাধু ও সানা গঙ্গোপাধ্যায়কে নিয়ে কী বললেন সৌরভ?

তিতাস অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ম্যাচের সেরা হয়েছিলেন। এবার এশিয়ান গেমসের ফাইনালে স্বল্প রানের পুঁজি থাকা সত্ত্বেও বল হাতে বিধ্বংসী হয়ে উঠেছিলেন। তিনি যে ধাক্কা দিয়েছিলেন শ্রীলঙ্কার পক্ষে তা সামলানো সম্ভব হয়নি। দুটি গুরুত্বপূর্ণ ফাইনালে তিতাস যে অনবদ্য বোলিং করেছেন তা মুগ্ধ করেছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

মহিলা প্রিমিয়ার লিগে তিতাস সাধুকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। যে দলের ডিরেক্টর অব ক্রিকেট হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, তিতাস ভালো বোলার। ঝুলনের পর বাংলা থেকে উঠে আসা সিমার। ফাইনাল ম্যাচ হলেই তিতাস ভালো বোলিং করে। এশিয়ান গেমসের ফাইনালের আগে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালেও ভালো বোলিং করেছিল।"

এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল। তারপরই ফাইনালে দুরন্ত পারফরম্যান্স। ভারতের মহিলা ক্রিকেট দলও এখন যথেষ্ট শক্তিশালী হয়েছে বলে মন্তব্য সৌরভের। তিনি বিসিসিআই সভাপতি থাকাকালীন যে সদর্থক পদক্ষেপগুলি করেছিলেন তারই সুফল মিলছে। সৌরভ থাকার সময়েই মহিলাদের আইপিএল চালুর ভাবনাচিন্তা শুরু হয়।

ভারতীয় মহিলা ক্রিকেট দলের উত্তরণেরও খুশি মহারাজ। এশিয়ান গেমসে সোনা এলেও সৌরভ বললেন, কমনওয়েলথ গেমসে লড়াই আরও কঠিন ছিল। সেখানে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো ভালো দল ছিল। ভারত অসাধারণ খেলেছে। ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জেতা ম্যাচ হেরে গিয়েছে। তবে এটা খেলারই অঙ্গ।

অলিম্পিক্সে ক্রিকেট যুক্ত করার যে দাবি উঠেছে তাতে সমর্থন রয়েছে সৌরভের। বললেন, আমি আইসিসিতে থাকাকালীন এমন প্রস্তাব এসেছিল। এখন সেটা কোন পর্যায়ে জানি না। সৌরভ ইংল্যান্ড থেকে ফেরার পর এখন দাদাগিরির শ্যুটিং নিয়ে ব্যস্ত। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সময় থাকবেন কলকাতাতেই।

Sourav Ganguly Exclusive: তিতাস সাধু ও সানা গঙ্গোপাধ্যায়কে নিয়ে কী বললেন সৌরভ?

সানা গঙ্গোপাধ্যায় অর্থনীতিতে স্নাতক হয়েছেন। বাবা-মা উপস্থিত ছিলেন কন্যার সমাবর্তনে। সৌরভ বলেন, আমাদের দেশে এমনটা হয় না। গ্র্যাজুয়েশন ফাংশন দেখার মতো। সারা পৃথিবী থেকে ছাত্র-ছাত্ররা উপস্থিত। কলেজ, ইউসিএল, ইউসিএল, অক্সফোর্ড, কেমব্রিজ এই ফাংশন বিরাট ভাবে করে। আমার থেকেও সানা বেশি এক্সাইটেড ছিল।

সানাকে কোন ভূমিকায় দেখতে চান? এই প্রশ্নের উত্তরে সৌরভ বললেন, মাস্টার্স পড়বে। ওখানে চাকরিও করতে চায়। দেখা যাক। জানা যাচ্ছে, মহালয়ার দিন ভারতের হাই কমিশনের উদ্যোগে নেহরু সেন্টারে ডোনা গঙ্গোপাধ্যায়ের দীক্ষামঞ্জরির অনুষ্ঠান রয়েছে। তারপরই সানাকে নিয়ে ডোনা কলকাতায় আসবেন বলে জানা যাচ্ছে।

(ছবি- পিটিআই ও ডোনা গঙ্গোপাধ্যায়ের ইনস্টাগ্রাম)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+