Kapil Dev Exclusive: হার্দিককেই ভারতের টি২০ ও ওডিআই অধিনায়ক চান কপিল, জানালেন কারণও
Kapil Dev Exclusive: আইপিএল চলছে। তবে তারই মধ্যে চর্চা চলছে ভারতের সাদা বলের অধিনায়ক পাকাপাকিভাবে কাকে করা হবে তা নিয়ে।
আগামী বছর রয়েছে টি২০ বিশ্বকাপ। ২০২৭ সালে রয়েছে ৫০ ওভারের বিশ্বকাপ। থাকবে এশিয়া কাপের খেলাও। কপিল দেব অধিনায়ক হিসেবে দেখতে চাইছেন হার্দিক পাণ্ডিয়াকেই।

রোহিত শর্মা টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন গত বছর ভারত টি২০ বিশ্বকাপ জেতার পরই। তাঁর সঙ্গে এই ফরম্যাটকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজাও। সূর্যকুমার যাদব ভারতের টি২০ আন্তর্জাতিক অধিনায়ক সাফল্য পাচ্ছেন।
রোহিত শর্মার নেতৃত্বে ভারত ২০২৩ সালের বিশ্বকাপে রানার-আপ হয়েছিল। সব ম্যাচ জিতে ফাইনালে উঠেও হারতে হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। যদিও এবার রোহিতের নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেতাব জিতেছে। ফলে শেষ দুটি আইসিসি ইভেন্টে ভারত চ্যাম্পিয়ন হয়েছে রোহিতের নেতৃত্বেই।
রোহিত ২০২৭ সালের বিশ্বকাপ অবধি খেলতে পারবেন কিনা তা স্পষ্ট নয়। যদি না পারেন তাহলে আগামীর লক্ষ্যে দ্রুতই ভারতকে ওডিআই অধিনায়ক ঠিক করে ফেলতে পারবে। সূর্যকুমার যাদব আবার ওডিআই দলে জায়গা পাকা করতে পারেননি।
হার্দিক পাণ্ডিয়া আবার টেস্ট ক্রিকেট খেলেন না। ফলে এমন পরিস্থিতি যে, আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে তিন আলাদা অধিনায়ককে রাখতে হয়। সেটাও বেশ অসুবিধার। এই অবস্থায় সমস্যা কিছুটা লাঘব হতে পারে হার্দিক পাণ্ডিয়াকে সাদা বলের অধিনায়ক করে দিলে।
গ্রেটার নয়ডায় মাইখেলকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব বলেন, আমার মতে হার্দিককেই সাদা বলের অধিনায়ক করা উচিত। এই পদের লড়াইয়ে অনেকেই আছেন। তবে পাণ্ডিয়াই আমার পছন্দের। কারণ, তাঁর বয়স কম। আগামী আইসিসি ইভেন্টগুলির জন্য দলকে প্রস্তুত করতে তিনিই যোগ্যতম।
হার্দিককে সাদা বলের অধিনায়ক করা হলেও ভারতকে অন্তত দুজন অধিনায়ক রাখতেই হবে। তিন ফরম্যাটের একজন অধিনায়ক রাখা সম্ভব হচ্ছে না। কপিলের কথায়, হার্দিকের টেস্টেও খেলা উচিত। তিনি খেলেন না বলে ভারতকে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটের জন্য আলাদা অধিনায়ক রাখতে হচ্ছে। হার্দিকের সঙ্গে অনেকেই কপিল দেবের তুলনা টানেন। সেই কপিলেরই হার্দিকের হয়ে ব্যাট ধরা বেশ তাৎপর্যপূর্ণ।
উল্লেখ্য, হার্দিকের নেতৃত্বে ভারত ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে ১৬টি টি২০ আন্তর্জাতিক খেলেছে। জিতেছে ১০টিতে, হার পাঁচটিতে, একটি ম্যাচ টাই। একদিনের আন্তর্জাতিকে ভারতকে হার্দিক তিনটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে জয় ২টিতে, হার ১টিতে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications