ICC CWC 2023 Exclusive: ভারতের সঙ্গে সেমিফাইনালে যেতে পারে কারা? বিশ্বকাপের বিশ্লেষণে ঝুলন গোস্বামী

ICC CWC 2023 Exclusive: ভারতীয় দল আইসিসি ইভেন্টে ট্রফি জয়ের ১০ বছরের খরা কাটাক। সকলের মতো এমন প্রত্যাশা ঝুলন গোস্বামীর। ২০১৩ সালে শেষবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল মেন ইন ব্লু।

এবার এককভাবে বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে বিসিসিআই। সেটিও এক গুরুত্বপূর্ণ নজির। ২০১১ সালের পুনরাবৃত্তি ঘটিয়ে ভারতের বিশ্বজয়ের অপেক্ষায় যখন তামাম ক্রিকেটপ্রেমী, তখন ঝুলন বিশ্লেষণ করে বুঝিয়ে দিলেন, কেন ভারত ফেভারিট?

ICC CWC 2023 Exclusive: ভারতের সঙ্গে সেমিফাইনালে যেতে পারে কারা?

ঝুলন গোস্বামী ওয়ানইন্ডিয়া বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বেছে নিয়েছেন পছন্দের চার সেরা দল, যারা তাঁর মতে পৌঁছতে পারে বিশ্বকাপের সেমিফাইনালে। প্রথমেই ঝুলন রেখেছেন রোহিত শর্মার ভারতকে। এই মুহূর্তে ওডিআই দলগত ক্রমতালিকায় এক এবং দুইয়ে থাকা যথাক্রমে অস্ট্রেলিয়া ও পাকিস্তানও রয়েছে। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কথাও উল্লেখ করেছেন ঝুলন।

ঝুলন বলেন, ভারতীয় দল ভালো খেলছে। এই সময় দলের শক্তিগুলি নিয়েই আলোচনা হওয়া উচিত। ১৪০ কোটি দেশবাসীর প্রত্যাশার চাপ থাকছে গোটা দলের উপর। দল গঠন হয়ে গিয়েছে। বিশ্বকাপ নিয়ে বিগত চার বছর ধরেই পরিকল্পনা করেছেন নির্বাচকরা এবং টিম ম্যানেজমেন্ট। প্লেয়াররা যাতে বিশ্বকাপের আগে ৭০-৮০টি করে ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করেন সেটাও দেখা হয়েছে।

ICC CWC 2023 Exclusive: ভারতের সঙ্গে সেমিফাইনালে যেতে পারে কারা?

ভারতীয় দলে প্রচুর ম্যাচ উইনারের উপস্থিতিও মেন ইন ব্লু-র অন্যতম প্রধান শক্তি বলে মনে করছেন ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন। তাঁর কথায়, ভারতীয় দলে এই মুহূর্তে কোনও খামতি চোখে পড়ছে না। জসপ্রীত বুমরাহ আসায় বোলিং বিভাগ শক্তিশালী হয়েছে। বিশ্বকাপের আগে বাইরে থেকে দল নিয়ে কাটাছেঁড়ায় ঘোরতর আপত্তি রয়েছে ঝুলনের।

ঝুলন বলেন, বিশ্বকাপের পরিকল্পনা করার প্রক্রিয়ার মধ্যেই দেখে নেওয়া হয়েছে ক্রিকেটারদের। সেই অনুযায়ী ১৫ জনের দল বেছে নেওয়া হয়েছে। মহম্মদ শামির ওয়ার্কলোড ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ। শামি যে কোনও দিন, যে কোনও উইকেটে ম্যাচ জেতাতে পারেন। বয়সের কথা মাথায় রেখে শামিকে বিশ্বকাপের জন্যই তৈরি রাখছে ভারত। শামি সব সময় মাঠে নেমে ১০০ শতাংশ দিতে প্রস্তুত থাকেন।

২০২৭ সালে পরবর্তী ওডিআই বিশ্বকাপ। এবারের দলের অনেকেই সেই বিশ্বকাপের দলে থাকবেন না। যাঁদের মধ্যে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরাও। ২০১১ সালে ভারতীয় দল সচিন তেন্ডুলকরের শেষ বিশ্বকাপ বলে কাপ জিততে বাড়তি অনুপ্রাণিত ছিল। বিরাট, রোহিতদের জন্য তেমনটা এবার দেশের মাটিতে হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ঝুলনের কথায়, এটা ঠিক দলের সিনিয়রদের জন্য বিশ্বকাপের মতো টুর্নামেন্ট জেতার বাড়তি মোটিভেশন থাকে। ২০১১ সালে সেটা আমরা দেখেছি। আমি জানি না এটাই রোহিত বা বিরাটের শেষ বিশ্বকাপ কিনা। যদি হয় তাহলে নিশ্চিতভাবেই সতীর্থরা তাঁদের বিশ্বকাপ জিতে উপহার দিতে চাইবে। ১০ বছর আমরা আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হইনি। বিশ্বকাপেই চাকা উল্টোদিকে ঘুরুক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+