Sourav Ganguly Exclusive: ভারতের বিরাট চ্যালেঞ্জ ১০ টেস্টে, কাকে ট্রাম্প কার্ড বাছলেন সৌরভ?

Sourav Ganguly Exclusive: সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভবিষ্যদ্বাণী হুবহু মিলে গিয়েছে ভারত-বাংলাদেশ সিরিজে। ১৬ অক্টোবর থেকে ভারত-নিউজিল্যান্ড তিন টেস্টের সিরিজ শুরু।

সেই সিরিজ থেকে ভারতের অস্ট্রেলিয়া সফর- নানা বিষয়ে ওয়ানইন্ডিয়া বাংলায় অকপট দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

Sourav Ganguly Exclusive

নিউজিল্যান্ড ভারতে আসছে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে পর্যুদস্ত হওয়ার পর। টম লাথাম অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন টিম সাউদি শ্রীলঙ্কায় ব্যর্থতার জেরে সরে দাঁড়ানোর পর। যদিও কেন উইলিয়ামসন প্রথম টেস্ট খেলতে পারবেন না বলেই জানা যাচ্ছে। এমনকী আসন্ন সিরিজে তিনি ভালোরকমভাবেই অনিশ্চিত।

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ ভারত জিতেছে ২-০ ব্যবধানে। এরপর একঝাঁক তারকাকে ছাড়াই প্রথম দুটি টি২০ আন্তর্জাতিক জিতে, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে ফেলেছে ভারত। সৌরভ বলেন, আমি সিরিজ শুরুর আগেই বলেছিলাম বাংলাদেশ পাকিস্তানে জিতে এসেছে ঠিক আছে, কিন্তু ভারতে তেমনটা হবে না।

সৌরভ আরও বলেন, বাংলাদেশের জন্য ভারত কঠিন প্রতিপক্ষ। রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ নেই। তারপরও ভারত দারুণ জয় ছিনিয়ে নিয়েছে। নিউজিল্যান্ডও এ দেশে এসে জিততে পারবে না। উইকেট ভালোই হবে। খেলা যত গড়াবে তত বল ঘুরবেও। ফলে আমি নিশ্চিত নিউজিল্যান্ড পারবে না।

সৌরভ দুর্গাপুজোয় কলকাতায় আছেন। ১৯ তারিখ দুবাই যাবেন, হাজির থাকবেন আইসিসি মহিলা বিশ্বকাপ ফাইনালের আসরে। ভারতীয় মহিলা দল যেভাবে উন্নতি করেছে তাতে সন্তুষ্ট সৌরভ। চলতি মাসের শেষ সপ্তাহে তিনি যাবেন ইংল্যান্ডে। কন্যা সানা গঙ্গোপাধ্যায়ের জন্মদিন ৩ নভেম্বর। সৌরভ ওই সময় লন্ডনে মেয়ের সঙ্গেই থাকার প্ল্যান সেরে ফেলেছেন।

ওয়ানইন্ডিয়া বাংলাকে সৌরভ এদিনও জানান, দিল্লি ক্যাপিটালসের হেড কোচ নিয়োগ বা কোন কোন ক্রিকেটারদের ধরে রাখা হবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দিল্লি ক্যাপিটালসের কর্তারা ডিরেক্টর অব ক্রিকেট সৌরভের সঙ্গে কথা বলেই যাবতীয় সিদ্ধান্ত নেবেন।

নভেম্বরে ভারত যাচ্ছে অস্ট্রেলিয়ায়। পাঁচ টেস্টের সিরিজ খেলতে। আগামী বছর ইংল্যান্ডেও পাঁচ টেস্টের সিরিজ রয়েছে। সৌরভ বলেন, এই ১০টি টেস্ট ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। ম্যাসিভ চ্যালেঞ্জ! ঋষভ পন্থকে নিয়েও আশাবাদী মহারাজ। বলে দিলেন, পন্থ টেস্টেও দারুণ প্লেয়ার। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডেও ভারতীয় দলের ট্রাম্প কার্ড তিনিই হবেন।

আইপিএলে ভালো খেলা ক্রিকেটাররা ভারতীয় দলে এসেও দারুণ পারফরম্যান্স উপহার দিচ্ছেন। সৌরভ ঘরোয়া আলোচনায় বলেন, আমাদের সময়েও ভালো ক্রিকেটাররা ছিলেন। এখনও আছেন। ভারতের মতো এত প্রতিভা বিশ্বের আর কোথাও নেই। তবে প্লেয়ারদের উপর চাপও থাকছে। দুটো সিরিজে ব্যর্থ হলেই বাদ পড়ার জোরালো সম্ভাবনা।

সৌরভ বলেন, প্রতিভা থাকলেও তাঁরা যে গ্রেট প্লেয়ার হবেন সেই নিশ্চয়তা নেই। এখনকার ক্রিকেটারদের ফোকাস থাকে আইপিএল বা টি২০ ফরম্যাট। ফলে সেখান থেকে গ্রেট প্লেয়ার হওয়াটা সহজ নয়। ভবিষ্যতে কেউ হতে পারবেন না, এমন নয়। তবে এখনও অবধি গ্রেটনেসের নিরিখে সর্বশেষ সংযোজন বিরাট কোহলি, মত সৌরভের। যশস্বী জয়সওয়ালের খেলা ভালো লাগলেও তাঁকে নিয়ে এখনই কোনও বড় ভবিষ্যদ্বাণী করতে নারাজ মহারাজ। বললেন, সবে তো শুরু করেছে। এখনও অনেকটা সময় পড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+