Rohit Sharma: আন্তর্জাতিক ক্রিকেটকে কবে বিদায় জানাবেন রোহিত? প্রাক্তন ক্রিকেটারের কথায় পাওয়া গেল বিরাট আভাস
বিশ্বকাপ জয়ের পরই টি২০ আন্তর্জাতিক থেকে অবসর গ্রহণ করেছেন রোহিত শর্মা। সিডনিতে ক্রিকেট থেকে তাঁর অবসর নিয়ে জল্পনা প্রবল। বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচে দলে জায়গা হয়নি রোহিতের। শুক্রবার তাঁকে নিয়ে চর্চা কম হয়নি। কিন্ত রোহিত অবসর নিয়ে চলা যাবতীয় জল্পনাকে সিডনির মাঠে বাউন্ডারির বাইরে পাঠালেও তিনি যে খুব বেশিদিন খেলবেন না সেটাও স্পষ্ট। কিন্তু কবে অবসর নিতে পারেন রোহিত, তারই আভাস দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর।
ক্রিকেটারদের অবসরের সিদ্ধান্ত তাদের একান্তই ব্যক্তিগত। সেখানে বাইরে থেকে কোনও মন্তব্য করা ঠিক নয় বলেই মনে করেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। সেই ভাবনাকেই সমর্থন করেন মঞ্জরেকরও। তিনি আভাস দিলেন কবে রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন।

গত সপ্তাহে বোর্ডের পর্যালোচনা বৈঠকে রোহিত বোর্ড কর্তাদের জানিয়ে দেন, রোহিত শর্মা বিসিসিআইকে বলেছেন যে তিনি আগামী কয়েক মাস ভারতের অধিনায়ক থাকবেন এবং এর মধ্যেই বিসিসিআই পরবর্তী অধিনায়কের সন্ধান করতে পারে এবং তিনি বিসিসিআই-এর সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত তথ্য অনুসারে আগেই জানা গিয়েছিল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে রোহিতের খেলা নিয়ে কোচ গৌতম গম্ভীর তাঁকে কোনওরকম প্রতিশ্রুতি দেননি। তার জেরেই ভারত অধিনায়ক নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন প্রথম একাদশ থেকে। গম্ভীর আশা করেছিলেন রোহিত অবসর ঘোষণা করতে পারেন। কিন্ত সেটা করেনি। রোহিত অবসরের সিদ্ধান্ত এক প্রকার নিয়ে ফেলেছিলেন। কিন্তু তার পরেও ইউ-টার্ন করেন। এতেই অখুশি হয়েছেন গম্ভীর।
অন্যদিকে আরও এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীপ দাশগুপ্ত আবার রোহিত বিরাটকে একসঙ্গে গুলিয়ে ফেলার পক্ষপাতী নন। তিনি বলেছেন , বর্তমান পরিস্থিতিতে রোহিত ও বিরাটকে একসঙ্গে গুলিয় ফেললে হবে না। আলাদা করে মূল্যায়ন করতে হবে। আগে যেমন সচিন, দ্রাবিড়ের ক্ষেত্রে হত।
এখানেই শেষ না করে দীপ আরও বলেন, রোহিতের জন্য আগামী মাসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাদা বলের টুর্নামেন্ট সহ আইপিএলে কেমন পারফরম্যান্স করেন তার দিকে লক্ষ্য থাকবে সবার। এই টুর্নামেন্ট গুলিতে রোহিত কেমন পারফর্ম করে তার উপর অনেককিছু নির্ভর করছে। একই সঙ্গে ঘরোয়া ক্রিকেটেও পারফরম্যান্স খুব গুরুত্বপূর্ণ। চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচকরা নেবেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications