হার্দিকের সমালোচনায় প্রাক্তন রা, কারণ কি নতুন প্রেমের গল্প
চটেছেন প্রাক্তনরা রজার বিনির মতে এখনই তাঁকে মাথায় তুলে নাচানাচি করার মতো কিছু হয়নি।
দক্ষিণ আফ্রিকায় সেভাবে রঙ ছড়াতে পারেননি হার্দিক পান্ডিয়া। কিন্তু প্রোটিয়া সফরের আগে ঘরের মাঠে ব্যাটে বলে কথা বলছিলেন পান্ডিয়া। এরপরেই তাঁকে ভারতের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার কপিলদেবের সঙ্গে তাঁর তুলনা শুরু হয়ে যায়। তবে দক্ষিণ আফ্রিকায় বলে কিছুটা প্রভাব ফেললেও ব্যাটিংয়ে সেভাবে কিছুই করতে পারেননি।

এতেই চটেছেন প্রাক্তনরা রজার বিনির মতে এখনই তাঁকে মাথায় তুলে নাচানাচি করার মতো কিছু হয়নি। কপিলদেবের সঙ্গে ব্যাটিংয়ের ধারে কাছেও আসেননি। যদিও এসব নিয়ে খুব একটা কী এখন মাথা ঘামাচ্ছেন হার্দিক। কারণ এই মুহূর্ত জবরদস্ত লাভলাইফ চলছে পান্ডিয়ার। ফের একবার ক্রিকেট ও বিনোদন পাশাপাশি আসতে পারে এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।


মাস কয়েক আগে পরিণীতি চোপড়ার ওয়ালে লেখা বিনিময় হয়েছিল হার্দিক পান্ডিয়ার। কিন্তু সেটা কিছুই নয় পরিষ্কার করে দিয়েছিলেন দুই তারকাই। তবে এবারের কেসে লোকানো তো দূর বরং একটু বেশিই দেখানো চলছে মনে হচ্ছে। এবারের চরিত্রে নতুন নায়িকা এলি আব্রাম। বিগ বস খ্যাত এই বিদেশিনী নাকি রাজ করছেন হার্দিকের হৃদয়ে। দাদার বিয়ে থেকে দক্ষিণ আফ্রিকা সফর সবজায়গাতেই তিনি হার্দিকের সঙ্গী।

আর নিন্দুকমহলের ধারণা এতেই ফোকাসটা হালকা ঘেঁটে গেছে হার্দিকের। আসলে প্রেম জমে গেলে কী ফল হয় তা বিশ্বকে প্রমাণ করেছেন বিরাট কোহলি। কিন্তু আসলে সবে সবে প্রেম প্রেম ভাব তো তাই বোধহয় ফোকাসটা হালকা নড়ে গেছে।












Click it and Unblock the Notifications