IPL 2021: ইংল্যান্ডের দুই তারকার বিকল্প হিসেবে রাজস্থান রয়্যালসে ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটার
আইপিএলের দ্বিতীয়ার্ধ শুরুর আগে বিদেশি সমস্যা কাটিয়ে ফেলল রাজস্থান রয়্যালস। এবারের আইপিএলে বিদেশিদের নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিল সঞ্জু স্যামসনের দল। তা সত্ত্বেও ৭টি ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে রাজস্থান রয়্যালস রয়েছে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে। এবার ইংল্যান্ডের দুই তারকার বিকল্প ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ থেকে বেছে নিল আইপিএলে রাজস্থানের ফ্র্যাঞ্চাইজি। এর আগে, জোফ্রা আর্চারের বিকল্প হিসেবে নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসকে নিয়েছে রাজস্থান রয়্যালস।

ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান জস বাটলারের বিকল্প হিসেবে নেওয়া হয়েছে এভিন লুইসকে। অলরাউন্ডার বেন স্টোকসের পরিবর্ত হিসেবে ওয়েস্ট ইন্ডিজেরই ওশানে থমাসকে নিয়েছে রাজস্থান রয়্যালস। ২০১৬ টি ২০ বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এভিন লুইসের। ৪৫টি টি ২০ আন্তর্জাতিক ম্যাচে ২৯ বছরের লুইস ১৩১৮ রান করেছেন, স্ট্রাইক রেট ১৫৮। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫৭টি একদিনের আন্তর্জাতিকে তিনি ১৮৪৭ রান করেছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে মারকাটারি ইনিংস খেলার সুবাদে তাঁকে ২০১৮ সালে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। দুই মরশুমে ১৬টি ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে লুইস ৪৩০ রান করেছেন। টি ২০-তে ওয়েস্ট ইন্ডিজের সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় লুইস রয়েছেন পঞ্চম স্থানে। ছক্কা মেরেছেন ১০৩টি। টি ২০ আন্তর্জাতিকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন ক্রিস গেইল। লুইস রয়েছেন তাঁর পরেই। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে খেলছেন এভিন লুইস। তিনটি ম্যাচে তাঁর রান যথাক্রমে ৬, ৬২ ও ৩০।

ক্যারিবিয়ান পেসার ওশানে থমাস বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বার্বাডোজ রয়্যালসে রয়েছেন। তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০১৮ সালে। ভারতের মাটিতেই একদিনের সিরিজ ও টি ২০ সিরিজে। ২০১৯ সালে থমাস ওয়েস্ট ইন্ডিজের ইমার্জিং প্লেয়ার অব দ্য অ্যাওয়ার্ড পুরস্কার পান। ২০টি একদিনের ম্যাচে তিনি ২৭টি উইকেট নিয়েছেন। ১৭টি টি ২০ আন্তর্জাতিকে তাঁর উইকেটের সংখ্যা ১৯টি। ২০১৯ সালে আইপিএলে রাজস্থান রয়্যালস দলে ছিলেন থমাস। চারটি ম্যাচে পাঁচটি উইকেটও রয়েছে, ইকনমি ৭.৯০। ২০২০ সালের আইপিএলেও রাজস্থান রয়্যালস দলে ছিলেন তিনি। থমাস প্রতি ঘণ্টায় ১৪০ কিমি. বেগে বল করেন। এবারের সিপিএলে তিনি ঘণ্টায় ১৪২ কিমি. বেগের ডেলিভারিতে বোল্ড করেছেন ক্রিস গেইলকে। এবারের টি ২০ বিশ্বকাপে খেতাব দখলে রাখার লক্ষ্যে নামবে ওয়েস্ট ইন্ডিজ। ফলে সেই দলের বেশিরভাগই প্রস্তুতির মঞ্চ হিসেবে পেয়ে যাবেন আইপিএলকেই।
OT in the chat. 😉
— Rajasthan Royals (@rajasthanroyals) August 31, 2021
Welcome back to the #RoyalsFamily, Oshane 🔥 pic.twitter.com/V9nQqRfJxf
২১ সেপ্টেম্বর পাঞ্জাব কিংস ম্যাচ রয়েছে রাজস্থান রয়্যালসের। ২৫ সেপ্টেম্বর দিল্লি ক্যাপিটালস, ২৭ সেপ্টেম্বর সানরাইজার্স হায়দরাবাদ, ২৯ তারিখ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে সঞ্জু স্যামসনদের খেলা রয়েছে। ২ অক্টোবর চেন্নাই সুপার কিংস, ৫ অক্টোবর মুম্বই ইন্ডিয়ান্স ও ৭ অক্টোবর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলবে রাজস্থান রয়্যালস।
OFFICIAL: Evin Lewis is a Royal. 💥
— Rajasthan Royals (@rajasthanroyals) August 31, 2021
Thanks bro @CricCrazyJohns 😂👌#RoyalsFamily https://t.co/zA7UlcZM6w pic.twitter.com/u9MZMZLfRa












Click it and Unblock the Notifications