ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে ভারত, এক নজরে সম্ভাব্য একাদশ, পিচ রিপোর্ট, আবহাওয়ার আপডেট
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে ভারত, এক নজরে সম্ভাব্য একাদশ, পিচ রিপোর্ট, আবহাওয়ার আপডেট
প্রথম একদিনের ম্যাচ জিতে আত্মবিশ্বাসী ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের লক্ষ্য়ে রবিবার নামতে চলেছে পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে। এই ম্যাচে জয় পেলেই এক ম্যাচ বাকি থাকতে ভারত সিরিজ জিতে নেবে। এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের হাল-হকিকত, কেমন থাকবে পিচ, কী খবর আবহাওয়ার এবং উভয় দলের সম্ভাব্য একাদশ।

ভারত:
রুদ্ধশ্বাস ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম একদিনের ম্যাচে তিন রানে জয় তুলে নিয়েছে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতীয় দল। জয়ের ছন্দ ধরে রাখাই লক্ষ্য ভারতের। চোটের কারণে এই ম্যাচেও রবীন্দ্র জাডেজার সার্ভিস পাবে না ভারত। ফলে উইনিং কম্বিনেশনেপরিবর্তন আনার সম্ভাবনা বিশেষ নেই। যেইদল প্রথম ম্যাচে মাঠে নেমেছিল সেই একাদশই দ্বিতীয় একদিনের ম্যাচে কুইন্স পার্ক ওভালে নামানোর সম্ভাবনা বেশি। তবে, এই ম্যাচে একটি পরিবর্তন আসতেই পারে ভারতীয় দলে। প্রসিদ্ধ কৃষ্ণরপরিবর্তে এই ম্যাচে প্রথম একাদশে সুযোগ পেতে পারেন অর্শদীপ সিং।

ওয়েস্ট ইন্ডিজ:
হাঁটুর চোটের কারণে রবীন্দ্র জাডেজারসার্ভিস যেমন পাচ্ছে না ভারতীয় দল তেমনই এই যুগের অন্যতম সেরা অলরাউন্ডার জেসন হোল্ডারের সার্ভিসও চলতি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের না পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। বাংলাদেশের বিরুদ্ধে তিন ফরম্যাটের ক্রিকেটে হোল্ডারকে বিশ্রাম দেওয়া হয়েছিল ভারতের বিরুদ্ধে এই সিরিজের জন্য তাঁকে তরতাজা পাওয়ার জন্য। কিন্তু প্রথম ম্যাচের আগে কোভিডে আক্রান্ত হওয়ার ফলে দলের প্রধান অস্ত্র ছাড়াই ভারতীয় দলের বিরুদ্ধে খেলতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে। প্রথম ম্যাচে হারলেও খারাপ খেলেনি ওয়েস্ট ইন্ডিজ। হাই স্কোরিং থ্রিলারে দলের ব্যাটসম্যানরা ভাল পারফর্ম করেছেন। ওয়েস্ট ইন্ডিজ কোনও পরিবর্তন করলে সেটা হতে পারে বোলিং লাইনে। কোনওবাম-হাতি পেসারেরপরিবর্তে কিমো পল আসতে পারেন দলে।

পিচ রিপোর্ট:
হাই স্কোরিং গ্রাউন্ড হিসেবে পরিচিত কুইন্স পার্ক ওভাল স্টেডিয়াম। এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে এই মাঠে গড় রান ২৮৫ এবং দ্বিতীয় ইনিংসে গড় রান ২৬৫। এই মাঠে সব থেকে বেশি উঠেছে ৪১৩/৫ রান। ২০০৭ সালে ভারত-ই বানিয়েছিল এই রান বারমুডার বিরুদ্ধে। এখনও পর্যন্ত ৬৯টি ওডিআই ম্যাচ আয়োজিত হয়েছে এই ম্য়াচে। গত ম্যাচে এই মাঠে হাইস্কোরিং থ্রিলারের সাক্ষী থেকেছে গোটা ক্রিকেট সার্কিট। প্রথমে ব্যাটিং করে ৩০৮/৭ রান তোলে ভারত। জবাবে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ হয়ে যায় ৩০৫/৬ রানে।

আবহাওয়া:
ম্যাচের দিন অর্থাৎ রবিবার সকালের দিকে তাপমাত্র থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে তা কমে দাঁড়াবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। একদম সকালের দিকে কড়া রোদ দেখআ যাবে কিন্তু দুপুরে কালো মেঘ ছেয়ে যাবে আকাশ। দিনের বেলার বৃষ্টির সম্ভাবনা ১৫ শতাংশ এবং রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা ৬ শতাংশ। বাতাসে আপেক্ষিক আদ্রতা ৬২ শতাংশ।

ভারতের সম্ভাব্য একাদশ:
শিখর ধাওয়ান (অধিনায়ক), শুভমন গিল, দীপক হুডা, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ:
সাই হোপ (উইকেটরক্ষক), ব্র্যান্ডন কিং, শামার ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), কাইল মেয়ার্স, রোভম্যান পাওয়েল, কিমো পল, রোমারিও শেফার্ড, আলজারি জোসেফ, গুড়াকেশ মোতি, জেডেন সিলস












Click it and Unblock the Notifications