শ্রীলঙ্কা সফরে রওনা হওয়ার আগে নতুন চ্যালেঞ্জ নিয়ে আত্মবিশ্বাসী শিখর ধাওয়ান

বাংলাদেশের কাছে একদিনের সিরিজে হারার পর ইংল্যান্ড সফরে গিয়েও টি ২০ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে শ্রীলঙ্কা। আগামী মাসে দেশের মাটিতে শ্রীলঙ্কা ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিক সিরিজ খেলবে। শ্রীলঙ্কা সফরে রওনা হওয়ার আগে ভালো ফলের বিষয়ে দলের আত্মবিশ্বাসের কথা জানালেন অধিনায়ক শিখর ধাওয়ান।

দল নিয়ে আত্মবিশ্বাসী

দল নিয়ে আত্মবিশ্বাসী

ভারতের টেস্ট দল ইংল্যান্ডে। এই অবস্থায় সীমিত ওভারের দলে নিয়মিত কিছু ক্রিকেটারের পাশাপাশি ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে ভালো পারফর্ম করায় ডাক পেয়েছেন একঝাঁক ক্রিকেটার। রাহুল দ্রাবিড় কোচ। দেবাশিস মোহান্তি ও আবে কুরুভিল্লা সাপোর্ট স্টাফ। নেতৃত্বে শিখর ধাওয়ান। তাঁর ডেপুটি ভুবনেশ্বর কুমার। শ্রীলঙ্কা রওনা হওয়ার আগে আজ ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে শিখর বলেন, আমাদের দল খুব ভালো হয়েছে। ইতিবাচক মানসিকতা নিয়ে প্রত্যেকেই ভালো ফলের বিষয়ে আত্মবিশ্বাসী। এই সফর নিয়ে সকলেই উত্তেজিত।

প্রতিভা মেলে ধরার সুযোগ

প্রতিভা মেলে ধরার সুযোগ

কোচ রাহুল দ্রাবিড়ের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলনে শিখর বলেন, শ্রীলঙ্কা সফর নতুন চ্যালেঞ্জ। একইসঙ্গে এই সফরে আমরা প্রত্যেকেই নিজেদের প্রতিভা মেলে ধরার আরও একটি সুযোগ পাব। সকলেই এই সফর শুরুর অপেক্ষায় রয়েছেন। ১৩-১৪ দিন ধরে আমরা মুম্বইয়ে নিভৃতবাসে রয়েছি। ফলে প্রত্যেকেই মাঠে নেমে অনুশীলন শুরুর প্রহর গুনছেন। সিরিজের আগে আমরা ১০-১২ দিন অনুশীলনের সুযোগ পাব। দেশকে প্রথম নেতৃত্ব দিতে চলা দলের তারুণ্য ও অভিজ্ঞতার মিশ্রণ দেখে সন্তুষ্ট। তাঁর কথায় নতুন যাঁরা দলে ডাক পেয়েছেন তাঁরা আইপিএলেও ভালো ও স্মার্ট ক্রিকেট খেলেছেন। ফলে শ্রীলঙ্কা সফরে আমরা ভালোই করব।

সুযোগ নিয়ে

সুযোগ নিয়ে

টি ২০ বিশ্বকাপের আগে ভারত শ্রীলঙ্কাতেই শেষ টি ২০ সিরিজ খেলবে। ফলে নজর থাকবে বিশেষ করে ঈশান কিষাণ, সঞ্জু স্যামসন ও সূর্যকুমার যাদবের দিকে। ভারতীয় দলের কোচ যখনই হয়েছেন রাহুল দ্রাবিড় তখনই তিনি চেয়েছেন দলের সকলেই যেন সুযোগ পান। কিন্তু শ্রীলঙ্কা সফরে সকলকে যে সুযোগ দেওয়া সম্ভব হবে না সে কথা স্পষ্ট করে দিয়েছেন রাহুল দ্রাবিড়। তিনি বলেছেন, সিরিজে তিনটি করে ম্যাচ রয়েছে। ফলে এত ছোট সফরে সকলে সুযোগ পাবে এটা অবাস্তব ভাবনা। তবে সুযোগ না পেলেও অনেকের কেরিয়ারেই এই সফরের শিক্ষা কাজে লাগবে। এটা ঠিক অনেকেই চাইবেন বিশ্বকাপের দলে নিজের জায়গা পাকা করতে। তবে সকলেরই প্রাথমিক লক্ষ্য সিরিজ জয় নিশ্চিত করা। সেই লক্ষ্যে ভালো পারফর্ম করতে সকলেই মুখিয়ে থাকবেন। এই সিরিজের দিকে নজর থাকবে নির্বাচকদেরও। বিশ্বকাপের জন্য তাঁরা যেমন দল গড়তে চাইবেন সেই মোতাবেক ক্রিকেটারদের বেছে নেওয়ারও সুযোগ শ্রীলঙ্কায় এই সফর।

নির্বাচকদের সঙ্গে কথা

নির্বাচকদের সঙ্গে কথা

১৩ জুলাই থেকে প্রথম একদিনের আন্তর্জাতিক। ২১ জুলাই শুরু টি ২০ সিরিজ। দ্রাবিড় জানান, ইংল্যান্ডে ভারতীয় দলের টিম ম্যানেজমেন্টের সঙ্গে তাঁর কথা হয়নি। তবে কয়েকজন নির্বাচকও শ্রীলঙ্কায় যাবেন। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে ব্যস্ত থাকা ভারতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কা সফর নিয়ে কথা বলিনি। তবে শ্রীলঙ্কা পৌঁছে নির্বাচক ও ইংল্যান্ডে ভারতীয় টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব তাঁরা ঠিক কী চাইছেন। ভারতীয় দলের ব্যাটিং কনসালট্যান্টের ভূমিকা আগে পালন করেছেন। অনূর্ধ্ব ১৯ বা ভারতীয় এ দলকেও কোচিং করিয়ছেন। তার চেয়ে যে এই সফর আলাদা সে কথাও জানাতে ভোলেননি দ্রাবিড়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+