রবি শাস্ত্রীর কোচ পদে আবেদন নিয়ে মুখ খুললেন সৌরভ

শাস্ত্রীর কোচ পদে আবেদন করতে চলেছে শুনে কী জানিয়েছেন সৌরভ, জানেন কি?

ভারতীয় দলের কোচ পদে ফের আবেদন করতে চলেছেন রবি শাস্ত্রী। এর আগে একবছর তিনি দলের টিম ডিরেক্টর ছিলেন। গতবছর তাঁকে সরিয়ে অনিল কুম্বলেকে কোচ করা হয়। এবার ফের সুযোগ পেয়ে ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে আবেদন করার কথা জানিয়েছেন শাস্ত্রী।

আর তা জানাজানি হওয়ার পর থেকেই ক্রিকেট পরামর্শদাতা কমিটির অন্যতম সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতিক্রিয়া পাওয়ার জন্য সংবাদমাধ্যম ঝাঁপিয়েছিল।

রবি শাত্রীর কোচ পদে আবেদন নিয়ে মুখ খুললেন সৌরভ

কারণ ক্রিকেট মহলে সকলেই জানেন সৌরভ ও শাস্ত্রীর ব্যক্তিগত সম্পর্ক সুমধুর নয়। নানা বিষয়ে বারবার দুজনের সংঘাত হয়েছে। এমনকী গতবছরে কোচ নির্বাচনের সময়ও শাস্ত্রী-সৌরভ বিরোধ চরমে উঠেছিল।

আর এবার ফের শাস্ত্রীর কোচ পদে আবেদন করতে চলেছে শুনে অবশ্য সৌরভ চমকে যাননি। জানিয়েছেন, প্রত্যেকর কোচ পদে আবেদনের অধিকার রয়েছে। আমিও চাইলে আবেদন করতে পারি।

প্রসঙ্গত, সৌরভ বিসিসিআইয়ের তৈরি ৭ সদস্যের কমিটিতে রয়েছেন যারা সুপ্রিম কোর্টের নির্দেশ কীভাবে বলবৎ করা যায় তা নির্ধারণ করবেন। সমস্ত সদস্যরা মিলে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসরণ করবেন। এই কমিটির শীর্ষে রয়েছেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+