IND vs ENG: পন্থ ফিরলে দলে জায়গা ধরে রাখতে পারবেন জুরেল? তরুণ উইকেটরক্ষককে নিয়ে বড় আপডেট দিল বিসিসিআই
ভারত-ইংল্যান্ড সিরিজে সরফরাজ খান, আকাশ দীপদের মতো একাধিক ক্রিকেটারের টেস্টে অভিষেক হয়েছে। তবে চর্চায় সবথেকে বেশি রয়েছেন ধ্রুব জুরেল। ভারতীয় ক্রিকেটে ধ্রুবতারা বলা হচ্ছে তরুণ এই উইকেটরক্ষককে। কেএস ভরতকে বসিয়ে তৃতীয় এবং চতুর্থ ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিল জুরেলকে। দুটি টেস্টেই ভালো পারফরম্যান্স করে একদিকে স্বস্তি দিলেও অন্য দিকে চিন্তায়ও ফেলে দিয়েছে টিম ম্যানেজমেন্টকে।
জুরেলের পারফরম্যান্স একদিকে স্বস্তি দিচ্ছে টিম ম্যানেজমেন্টকে। কিন্ত প্রশ্ন উঠছে ঋষভ পন্থ দলে প্রত্যাবর্তন করার পর কী হবে জুরেলের ভবিষ্যত? কারণ পন্থ ফিট হয়ে গেলে তিনি ভারতীয় দলের উইকেটরক্ষক হিসাবে টিম ম্যানেজমেন্টের পছন্দের তালিকায় ১ নম্বরে থাকবেন। জুরেল যতই ভালো পারফরম্যান্স করুন না কেন পন্থকে উপেক্ষা করা সহজ নয়।

খুব বেশি প্রথম শ্রেনির ম্যাচ খেলেননি ধ্রুব জুরেল। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করলেও সেই অর্থে নজরে পড়েননি। ২০২০ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছেন ধ্রুব। ভারতীয় দলের ওপেনার যশস্বী ও ধ্রুব একই ব্যাচের। ধ্রুব জুরেল নজরে এসেছেন মূলত গত বারের আইপিএল থেকেই। কয়েক মাস আগেই ভারত এ দলে সুযোগ পান। পারফর্ম করেন। টেস্ট স্কোয়াডেও জায়গা মেলে।
ডেবিউ ম্যাচ থেকেই তিনি যথেষ্ট ভালো পারফরম্যান্স করছেন। ব্যাটিংয়ের পাশাপাশি তিনি দুর্দান্ত উইকেট কিপিংও করেন। সেকারণেই মনে করা হচ্ছে, টিম ইন্ডিয়ায় তিনি লম্বা রেসের ঘোড়া হতে চলেছেন।
ঋষভ পন্থের দুর্ঘটনারর পরই থেকে টেস্টে উইকেটরক্ষকের ভূমিকায় নানা পরীক্ষা-নীরীক্ষা চালিয়ে এসেছে ভারত। ঋদ্ধিমানকে বাদ দেওয়া হয়েছে ফলে কখনও ঈশান কিষাণ, কখনও রাহুল বা কেএস ভরতকে সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু কেউই সেভাবে ভরসা দিতে পারেননি। সম্প্রতি ঈশানকে দল থেকে ব্রাত্য রাখা হয়েছে। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে উইকেটরক্ষক হিসাবে সুযোগ পান জুরেল।
ভারতীয় টিম ম্যানেজমেন্ট বর্তমানে তরুণ ক্রিকেটারদের বেশি প্রাধান্য দিতে চাইছে এই প্রেক্ষাপটে কখনই জুরেলের মতো প্রতিভাবানকে পেয়ে তাঁকে হাতছাড়া করতে চাইবে না টিম ম্যানেজমেন্ট।












Click it and Unblock the Notifications