বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় কোথায় দাঁড়িয়ে ভারত, কোন সমীকরণে প্রথম দুইয়ে শেষ করতে পারবে

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় কোথায় দাঁড়িয়ে ভারত, কোন সমীকরণে প্রথম দুইয়ে শেষ করতে পারবে

বাংলাদেশকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করার ক্ষেত্রে নিজেদের সামনে বিরাট সুযোগ তৈরি করতে পেরেছে ভারতীয় দল। বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। আগামী বছর বিশ্ব চ্যাম্পিয়শিপের ফাইনালের আগে ভারতের সামনে রয়েছে ৪ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় কোথায় দাঁড়িয়ে ভারত, কোন সমীকরণে প্রথম দুইয়ে শেষ করতে পারবে

অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে ৪-০ ব্যবধানে যদি টেস্ট সিরিজে ভারতীয় দল পরাজিত করতে পারে তা হলে ভারতের পিসিটি দাঁড়াবে ৬৮.০৬ শতাংশ। এর ফলে সরাসরি টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনালে জায়গা নিশ্চিত করে ফেলবে ভারত। ভারত যদি ৩-১ কিংবা ৩-০ ব্যবধানেও জেতে তা হলে তাদের পিসিটি দাঁড়াবে ৬২.৫০ শতাংশ। এই ফলও ভারতের পক্ষে যথেষ্ট হবে অন্য কোনও দলের উপর নির্ভর না করে সরাসরি নিজেদের স্থান বিশ্ব টেস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিশ্চিত করে ফেলার জন্য। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের পক্ষে সিরিজের ফলাফল যদি ২-০ বা ১-০ হয় তা হলে ভারতীয় দলের পিসিটি দাঁড়াবে ৬০.৭৫ শতাংশ। এই ফলাফল হলেও ভারতের ক্ষেত্রে প্রথম দুইয়ে শেষ করাটা কঠিন হবে না।

কিন্তু এই সিরিজের যদি কোনও ফলাফল না বের হয় অর্থাৎ ড্র হয় সিরিজ তা হলে ভারতের পিসিটি দাঁড়াবে ৬০ শতাংশের নীচে। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে যাতে অস্ট্রেলিয়া হারায় তার জন্য আশা করে থাকতে হবে ভারতকে। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা সিরিজের ফলাফলও ভারতের পক্ষে যেতে হবে।

ভারত যদি এই সিরিজটিতে পরাজিত হয় তা হলে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকাকেও তাদের পরবর্তী টেস্ট সিরিজে হারতে হবে। ০-১ ব্যবধানে জিতলেই এই সিনারি ভারতের কাজে আসবে। ০-২, ০-৩, ০-৪ ব্যবধানে ভারত পরাজিত হলে সেখানেই কার্যত শেষ হয়ে যাবে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সমস্ত রকম আশা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+