অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কেরিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মর্গ্যান

২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইংল্যান্ডে দলের দায়িত্বে থাকবেন ইয়ন মর্গ্যান। অস্ট্রেলিয়ার মাটিতে এই বিশ্বকাপ খেলেই নিজের কেরিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি

চলতি বছরে ঘরের মাঠে ইংল্যান্ডকে প্রথমবারের জন্য পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জিতিয়েছেন। সামনে লক্ষ্য এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই আসরে ইংল্যান্ডে দলের সীমিত ওভারের দায়িত্বে থাকবেন ইয়ন মর্গ্যান। অস্ট্রেলিয়ার মাটিতে এই বিশ্বকাপ খেলেই নিজের কেরিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়ে দিলেন মর্গ্যান।

অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কেরিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মর্গ্যান

ইংল্যান্ডের প্রথম পঞ্চাশ ওভারের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, 'এমনটা বলছি না যে, অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই আমি দায়িত্ব ছাড়ছি। তবে অধিনায়কত্ব নিয়ে টুর্নামেন্টের পর চূড়ান্ত একটা সিদ্ধান্ত অবশ্যই নেব।'

প্রসঙ্গত বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরতে চলেছেন মর্গ্যান। শুক্রবার থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড দল।

প্রসঙ্গত নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে বেন স্টোকস, জোফরা আর্চার, জোস বাটলার ও জেসন রয়কে বিশ্রাম দেওয়া হয়েছে। শেষবার পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। হাড্ডাহাড্ডি ফাইনালে দুই দল নির্ধারিত পঞ্চাশ ওভারে ২৪১ রান তোলে। এরপর ম্যাচ সুপার ওভারে গড়িয়েছিল। সেটাও টাই হওয়ার পর, বাউন্ডারি কাউন্টের নিয়মে বেশি চার হাঁকানোয় নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের জন্য বিশ্বকাপ ফাইনাল জেতে ইংল্যান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+