পিটারসেনকে জবাব দিলেন মর্গ্যান, কী বললেন ইংরেজ অধিনায়ক?
'মিচেল স্টার্কের বিরুদ্ধে ব্যাট করার সময় ইংরেজ অধিনায়ককে ভীত ও কমজোরি মনে হয়েছে।' প্রাক্তনী কেভিন পিটারসেনের এমন মন্তব্যের জবাব দিয়েছেন ইয়ন মর্গ্যান।
'মিচেল স্টার্কের বিরুদ্ধে ব্যাট করার সময় ইংরেজ অধিনায়ককে ভীত ও কমজোরি মনে হয়েছে।' প্রাক্তনী কেভিন পিটারসেনের এমন মন্তব্যের জবাব দিয়েছেন ইয়ন মর্গ্যান।

মঙ্গলবার ঐতিহাসিক লর্ডসে চির শত্রু অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। ম্যাচে শোচনীয় পরাজয়ের মুখ দেখেন ইংরেজরা। ইংল্যান্ডের ওপেনার জেমস ভিন্স ও ফার্স্ট ডাউন জো রুট আউট হওয়ার পর অধিনায়ক ইয়ন মর্গ্যান যখন ক্রিজে নামেন, তখন তাঁর জন্য অ্যাটাকিং ফিল্ড সেট করেন বোলার মিচেল স্টার্ক। মাত্র ৪ রান করে স্টার্কের বলেই পুল করতে গিয়ে আউটও হন মর্গ্যান।
ঠিক তখনই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন টুইটারে লেখেন, ইয়ন মর্গ্যানকে দেখে ভীত ও কমজোরি মনে হয়েছে। এ ব্যাপারে ইংল্যান্ড অধিনায়ককে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'ও তাই? দারুণ।' খানিক হেসে তারপরেই মর্গ্যান বলেন, 'না না, আমার সেরকম মনে হয় না।'

মঙ্গলবার অস্ট্রেলিয়ার কাছে ৬৪ রানে হারে ইংল্যান্ড। ম্যাচে ৫ উইকেট নেন অজি ফাস্ট বোলার জেসন বেহরেনডর্ফ। ৪ উইকেট নেন মিচেল স্টার্ক।












Click it and Unblock the Notifications