আইপিএলে কেকেআর জার্সিতে কবে মাঠে নামবেন কামিন্স-মর্গ্যান, জানালেন সিইও

আইপিএলে কেকেআর জার্সিতে কবে মাঠে নামবেন কামিন্স-মর্গ্যান, জানালেন সিইও

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের আইপিএলের প্রথম ম্যাচ থেকেই কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দেখা যাবে বলে আশ্বাস দিয়েছেন দলের সিইও ভেঙ্কি মাইসোর। এই ইস্যুতে আবু ধাবি প্রশাসনের সঙ্গে তাঁদের কথা হয়েছে বলেও জানিয়েছেন কেকেআর কর্তা। ঠিক কী বলেছেন মাইসোর, তা জেনে নেওয়া যাক।

টুর্নামেন্টের শুরু থেকেই বিদেশিদের পাচ্ছে কেকেআর!

টুর্নামেন্টের শুরু থেকেই বিদেশিদের পাচ্ছে কেকেআর!

করোনা ভাইরাসের জেরে স্বাস্থ্য বিধি মেনে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটাররা আইপিএল শুরু হওয়ার কিছুদিন পরে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত হবেন বলে প্রাথমিকভাবে জানানো হয়েছিল। কিন্তু সেই প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গিয়েছে বলে জানিয়েছেন কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর। টুর্নামেন্টের শুরু থেকেই ইয়ন মর্গ্যান, প্যাট কামিন্সরা দলের সঙ্গে যুক্ত হবেন বলে আশ্বাস দিয়েছেন ভেঙ্কি।

আবু ধাবি প্রশাসনের সঙ্গে কথা

আবু ধাবি প্রশাসনের সঙ্গে কথা

করোনা ভাইরাসের আবহে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে অস্ট্রেলিয়া। সেই পর্ব মিটিয়ে ১৭ সেপ্টেম্বর আমিরশাহী পৌঁছনোর কথা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। করোনার জন্য স্বাস্থ্য বিধি মেনে ১৪ দিন কোয়ারেন্টাইনে থেকে আইপিএল খেলতে নামার কথা ইয়ন মর্গ্যান, প্যাট কামিন্সদের। কিন্তু আবু ধাবি প্রশাসনের সঙ্গে কথা বলে ওই দুই দেশের ক্রিকেটারদের বাধ্যতামূলক আইসোলেশন পর্ব ১৪ থেকে কমিয়ে ৬ দিন করা হয়েছে বলে জানিয়েছেন কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর।

কেকেআরের অভিযান শুরু কবে

কেকেআরের অভিযান শুরু কবে

২৩ সেপ্টেম্বর আইপিএল অভিযান শুরু হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের। আবু ধাবিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামছেন দীনেশ কার্তিকরা। নিয়ম অনুযায়ী ওই দিনই ইংল্যান্ড ও অস্ট্রেলিয় ক্রিকেটারদের সেলফ কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় মর্গ্যান, কামিন্সরা প্রথম থেকেই কেকেআরের হয়ে মাঠে নামবেন বলে আশা ভেঙ্কির।

কেকেআরে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটার

কেকেআরে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটার

কেকেআরের জার্সিতে এবারের আইপিএলে খেলতে দেখা যাবে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান। যদিও আঙুলে চোট পাওয়ায় তিনি টুর্নামেন্টের প্রথম কয়েকটি ম্যাচ খেলতে পারবেন কিনা সন্দেহ। মর্গ্যানের পরিবর্তে কেকেআরের প্রথম একাদশে সুযোগ পেতে পারেন ইংল্যান্ডের টম ব্যান্টন। অন্যদিকে অস্ট্রেলিয় ফাস্ট বোলার প্যাট কামিন্স এবার কেকেআরের অন্যতম ভরসা। সাড়ে পনোরা কোটি টাকা দিয়ে তাঁকে কিনেছেন ভেঙ্কি মাইসোররা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+